এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বান্দরবানে বিএনপি'র প্রচারণা কার্যালয়ে অগ্নিসংযোগ

    সুজন ভট্টাচার্য্য, বান্দরবান প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৬ পিএম
    সুজন ভট্টাচার্য্য, বান্দরবান প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৬ পিএম

    বান্দরবানে বিএনপি'র প্রচারণা কার্যালয়ে অগ্নিসংযোগ

    সুজন ভট্টাচার্য্য, বান্দরবান প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৬ পিএম

    বান্দরবানে পৌর শহরে বিএনপি'র নির্বাচনী অস্থায়ী প্রচারণা কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। তবে কারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।


    সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ৩টার দিকে শহরের হাফেজঘোনা এলাকায় স্থাপিত নির্বাচনী প্রচারণা অফিসে এ ঘটনা ঘটে।


    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা প্রচারণা কার্যালয়ে আগুন দেয়। সকালে অফিসটি পোড়া অবস্থায় দেখতে পেয়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।


    বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেন, নির্বাচনকে বানচাল করতেই প্রতিপক্ষ রাজনৈতিক দলের লোকজন পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ করেছে।


    বান্দরবান পৌর  বিএনপি নেতা আবু সাঈদ বলেন, “যারা নির্বাচন চায় না, তারাই এই অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”


    এ বিষয়ে বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কারা এই অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে।”

    ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…