ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার। নির্বাচনে বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন, সেদিকে নজর অনেকেই।
আজ মঙ্গলবার বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের সই করা এক বিজ্ঞপ্তিতে দলের শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন, তা জানানো হয়। এতে বলা হয়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট দেবেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে।
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেবেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে, বিএনপি স্হায়ী কমিটি সদস্য খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, মির্জা আব্বাস ঢাকার শাহাজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে, গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জে আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আব্দুল মঈন খান নরসিংদীর পলাশে চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জি এম সি ইনিস্টিউটে, ইকবাল হাসান মাহমুদ টুকু সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলার লালমোহনে আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরের নবাবগঞ্জে মতিহারা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভোট দেবেন।
এবি