এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কিশোরগঞ্জে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া, শান্তিশৃঙ্খলা বজায় রাখার প্রত্যয়

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬ পিএম

    কিশোরগঞ্জে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া, শান্তিশৃঙ্খলা বজায় রাখার প্রত্যয়

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬ পিএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে কিশোরগঞ্জে প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাবের সমন্বয়ে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে।


    মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ঐতিহাসিক গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে যৌথ বাহিনীর এই মহড়া শুরু হয়। মহড়াটি কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।


    মহড়ায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক এবং কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কামাল ভূঞাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।


    যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ যাতে শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটারদের নিরাপত্তা প্রদানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে সক্রিয় থাকবেন। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সহ্য করা হবে না। মূলত নির্বাচনের সার্বিক নিরাপত্তার প্রস্তুতি হিসেবেই আজকের এই মহড়ার আয়োজন করা হয়েছে।


    মহড়ায় সেনা, পুলিশ, বিজিবি ও র‍্যাব সদস্যরা অংশ নেন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…