এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    দিনাজপুরে সড়ক দুর্ঘটনা নিহত ১, আহত ৬

    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৭ এএম
    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৭ এএম

    দিনাজপুরে সড়ক দুর্ঘটনা নিহত ১, আহত ৬

    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৭ এএম

    দিনাজপুরের নবাবগঞ্জে নির্বাচনী জনসভা শেষে বাড়ি ফেরার পথে নসিমন উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। 


    সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি–ভাদুরিয়া সড়কের বিশাইনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


    নিহত ব্যক্তির নাম মমতাজ আলী (৬৫)। তিনি ঘোড়াঘাট উপজেলার দেওগ্রাম এলাকার মৃত আসগার আলীর ছেলে। আহতদের মধ্যে আব্দুল মাজিদ নামে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


    স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নবাবগঞ্জের ভাদুরিয়া বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা শেষে নসিমনযোগে বাড়ি ফিরছিলেন একদল কর্মী-সমর্থক। পথে বিশাইনাথপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে নসিমনটি সড়কের পাশের খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মমতাজ আলী মারা যান এবং আরও ছয়জন গুরুতর আহত হন।


    স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পাঁচজনকে ভর্তি করা হয়েছে। তবে আব্দুল মাজিদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    ঘোড়াঘাট থানা পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…