এইমাত্র
  • বগুড়া-৬ আসনে ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে তারেক রহমান
  • নারায়ণগঞ্জ-১ আসনে এগিয়ে ধানের শীষের দীপু ভূঁইয়া
  • খুলনা-১ আসনে এগিয়ে কৃষ্ণ নন্দী
  • খুলনায় ৬ আসনে ৬১ শতাংশ ভোট পড়েছে
  • নীল নদে ডুবে মারা গেল নারী-শিশুসহ ২১ জন
  • গুরুতর অনিয়মের অভিযোগ এনসিপির, প্রয়োজনে নির্বাচন বয়কট
  • উৎসবমুখর পরিবেশে নির্বাচন ও গণভোট হয়েছে: এহসানুর মাহবুব জুবায়ের
  • তিন কেন্দ্রের ফলাফল : ঢাকা-১৩ আসনে এগিয়ে মামুনুল হক
  • ঢাকা-১৫ : এক কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির
  • আব্বাসের আসনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভৈরবে উৎসবমুখর পরিবেশে, পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম
    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম

    ভৈরবে উৎসবমুখর পরিবেশে, পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম


    ভৈরবে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। 


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকাল থেকে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রশাসনের কঠোর নজরদারিতে শহর ও গ্রামে চলছে টহল পরিচালনা। এদিকে প্রার্থীদের দাবি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তারা সবাই জয়ের জন্য শতভাগ আশাবাদী। 


    দুপুর ১টায় সরেজমিনে উপজেলার মানিকদী পুরানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায় ভোটারে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে চলছে ভোট গ্রহণ ও ভোট প্রদান। এই কেন্দ্রে ৩ হাজার ৩৭৮ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছে ৯০২ জন। 


    এসময় কথা হয় প্রিজাইডিং অফিসার আমির হোসেনের সাথে। তিনি বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ভোটারদের আগ্রহ ছিল বেশি। সকালে ভোটার বেশি থাকলেও দুপুরে ভোটার উপস্থিতি কিছুটা কমেছে। 


    এদিকে বেলা দেড়টায় উপজেলার শ্রীনগর উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ভোটারদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। 


     এসময় কথা হয় ভোটার রহমত উল্লাহর সাথে। তিনি বলেন, নির্ভয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে পেরেছি। পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। গত সংসদ নির্বাচনে কেন্দ্রে এসে দেখি কে যেন ভোট দিয়ে গেছে। এবার নিজের ভোট নিজে দিতে পেরে অনেক আনন্দিত। 


    সকালে ভয়ে ছিলাম কি জানি কি হয়। প্রতিবেশীর কাছে শুনেছি শান্তিতে নিজের ভোট নিজে দেয়া যাচ্ছে তাই কেন্দ্রে এসেছি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে অনেক খুশি হয়েছি। কথাগুলো বললে শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের ভোট দিতে আসা নারী ভোটার ফাতেমা বেগম। 


    এদিকে নিজের প্রথম ভোট দিতে পেরে উচ্ছ্বসিত কলেজ পড়ুয়া শিক্ষার্থী শাকিল মিয়া। শিক্ষার্থী বলেন, নির্ভয়ে নিয়ম মেনে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার সুযোগ পেয়ে অনেক আনন্দ পেয়েছে। সাথে বন্ধুরা ভোট দিয়েছেন। শুধু শুনতাম মানুষ ভোট দিতে পারে না। কিন্তু এবার তো কোন সমস্যা চোখে পড়েনি। তবে প্রশাসন অনেক তদারকি করছে বলে জানায় শিক্ষার্থী শাকিল মিয়া। 


    শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মো. শামসুল হক বলেন, দুপুর দেড়টার মধ্যে ভোট সংগ্রহ হয়েছে ৭০২টি। ভোটার সংখ্যা ২ হাজার ৩২৮টি। সকালে ভোটার উপস্থিতি থাকলেও দুপুরে কমতে শুরু করেছে। তবে বিকালে ভোটার সংখ্যা বাড়তে পারেন বলে জানান তিনি। 


    সকাল থেকে প্রার্থী সমর্থকদের কেন্দ্রে আনাগোনা ছিল চোখে পড়ার মতো। তবে দুপুর ১টা পর্যন্ত ভৈরবের ভোট কেন্দ্র গুলোতে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এতে সন্তুষ প্রকাশ করেছে ভোটার, প্রার্থী ও প্রশাসনের কর্মকর্তারা। 


    কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।  তিনি সকাল ১১ টায় কুলিয়ারচর পৌর শহরের ডিগ্রী কলেজ ভোট কেন্দ্রে পরিবারের সদস্যদের সাথে নিয়ে ভোট প্রদান করেন। 


    শরীফুল আলম বলেন, আমি ৩৫ বছরের রাজনীতি জীবনের সব সময় মানুষের সুখে দুঃখে পাশে থেকেছি। তাই মানুষ আমাকে ছেড়ে যাবে না। আমাকেই ভোট দিবেন। আমি পাঁচবার এই আসন থেকে মনোনয়ন পেলে মানুষ আমাকে ভোট দেয়ার সুযোগ পায়নি। আজ মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে। আমি এবার বিপুল ভোটে জয়যুক্ত হবো। 


    অপরদিকে ১১ দলীয় সমর্থিত প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস যুগ্ম মহা সচিব মাওলানা আতাউল্লাহ আমীন সকাল ৯টায় ভৈরব পৌর শহরের রফিকুল ইসলাম মহিলা কলেজ ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন। এসময় সাংবাদিকদের আতাউল্লাহ আমীন বলেন, আমি যে কয়টি কেন্দ্রে ঘুরেছি। মানুষ সুন্দর ভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন। দিনভর যদি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আমি শতভাগ জয়ের জন্য বিশ্বাসী। এবার মানুষ পরিবর্তন চাইছে তাই আমি বিপুল ভোটে জয়যুক্ত হবো। 


    উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার কে এম মামুনুর রশীদ বলেন, সকাল থেকে ভৈরব উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহরে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ ও ভোট প্রদান কার্যক্রম চলছে। ভৈরবে দুপুর পর্যন্ত ৪০% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। ভৈরবে মোট ২ লক্ষ পঞ্চান্ন হাজার ৮৪ টি ভোট রয়েছে





    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…