এইমাত্র
  • বগুড়া-৬ আসনে ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে তারেক রহমান
  • নারায়ণগঞ্জ-১ আসনে এগিয়ে ধানের শীষের দীপু ভূঁইয়া
  • খুলনা-১ আসনে এগিয়ে কৃষ্ণ নন্দী
  • খুলনায় ৬ আসনে ৬১ শতাংশ ভোট পড়েছে
  • নীল নদে ডুবে মারা গেল নারী-শিশুসহ ২১ জন
  • গুরুতর অনিয়মের অভিযোগ এনসিপির, প্রয়োজনে নির্বাচন বয়কট
  • উৎসবমুখর পরিবেশে নির্বাচন ও গণভোট হয়েছে: এহসানুর মাহবুব জুবায়ের
  • তিন কেন্দ্রের ফলাফল : ঢাকা-১৩ আসনে এগিয়ে মামুনুল হক
  • ঢাকা-১৫ : এক কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির
  • আব্বাসের আসনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কয়েকটি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের দাবিতে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৬ পিএম
    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৬ পিএম

    কয়েকটি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের দাবিতে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৬ পিএম

    নির্বাচনে অনিয়ম ও জালভোটের অভিযোগ তুলে কয়েকটি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের দাবি জানিয়েছেন জামালপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নাজমুল হক সাঈদী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।


    সংবাদ সম্মেলনে প্রার্থী অভিযোগ করেন, উপজেলার চিকাজানি, চুকাইবাড়ি, দেওয়ানগঞ্জ পৌরসভা ও দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে এজেন্ট ও ভোটারদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং ব্যাপক অনিয়ম হয়েছে। তিনি ১২ ফেব্রুয়ারির ওই ইউনিয়নগুলোর নির্বাচন স্থগিত করে সেনাবাহিনীসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পুনরায় ভোটগ্রহণের দাবি জানান।


    তবে তিনি পুরো নির্বাচন বাতিল চান না বলেও উল্লেখ করেন। তার ভাষ্য, “আমরা পুরো নির্বাচন বাতিল চাই না, শুধু ওই চারটি ইউনিয়নে পুনরায় ভোট চাই।”


    সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রথমে তারা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে বলে আশা করেছিলেন। কিন্তু পরে বিভিন্ন কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা ও অনিয়মের অভিযোগ ওঠে। প্রশাসন ও নির্বাচন কমিশনকে জানানো হলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন। কয়েকটি কেন্দ্রে তাদের কর্মী–সমর্থকদের মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। তবে কিছু ক্ষেত্রে সেনাবাহিনী পদক্ষেপ নিয়েছে বলেও উল্লেখ করেন।


    সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন ও জেলা কর্মপরিষদ সদস্য আশেক মাহমুদ শান্ত উপস্থিত ছিলেন।


    অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা নির্বাচন কর্মকর্তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…