এইমাত্র
  • বগুড়া-৬ আসনে ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে তারেক রহমান
  • নারায়ণগঞ্জ-১ আসনে এগিয়ে ধানের শীষের দীপু ভূঁইয়া
  • খুলনা-১ আসনে এগিয়ে কৃষ্ণ নন্দী
  • খুলনায় ৬ আসনে ৬১ শতাংশ ভোট পড়েছে
  • নীল নদে ডুবে মারা গেল নারী-শিশুসহ ২১ জন
  • গুরুতর অনিয়মের অভিযোগ এনসিপির, প্রয়োজনে নির্বাচন বয়কট
  • উৎসবমুখর পরিবেশে নির্বাচন ও গণভোট হয়েছে: এহসানুর মাহবুব জুবায়ের
  • তিন কেন্দ্রের ফলাফল : ঢাকা-১৩ আসনে এগিয়ে মামুনুল হক
  • ঢাকা-১৫ : এক কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির
  • আব্বাসের আসনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মুন্সিগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের পর অভিযানে অস্ত্র ও ককটেল উদ্ধার

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম

    মুন্সিগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের পর অভিযানে অস্ত্র ও ককটেল উদ্ধার

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম


    মুন্সিগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনার পর সেনাবাহিনীর অভিযানে একটি অস্ত্র ও কিছু তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ সময় ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী। 


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটিতে অভিযানে এ উদ্ধার ও আটক করা হয়।


    মুন্সিগঞ্জ পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, খবরটি শুনেছি। কিন্তু বিস্তারিত এখনও জানি না। ওটা সেনাবাহিনী জানে।


    মুন্সিগঞ্জ সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নাহিদ নামে একজনকে গতকাল (বুধবার) রাতে মোল্লাকান্দি থেকে আটক করা হয়েছিল। আজ বৃহস্পতিবার ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের পর সেনাবাহিনীর অভিযানে গতকাল আটক নাহিদের বাসস্থান ও আশেপাশের এলাকা থেকে একটি অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়েছে।


    মুন্সিগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজীব দে জানান, নাহিদের নামে মুন্সিগঞ্জ সদর থানায় কমপক্ষে ১৫টি মামলা আছে। তবে সে কার পক্ষে কাজ করছে সেটা আমরা নিশ্চিত হতে পারিনি।


    সকাল ১০টার দিকে ধানের শীষের প্রার্থী মো. কামরুজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম। তবে এ ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…