এইমাত্র
  • নওগাঁর পাঁচ আসনে বিএনপির জয়, একটিতে জামায়াত
  • কুমিল্লা-৫ আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন বিজয়ী
  • সিরাজগঞ্জ-৫ আসনে বিজয়ী বিএনপির আলিম
  • ঠাকুরগাঁও–২ আসনে ৩৭ বছর পর বিএনপির জয়
  • তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
  • নীলফামারীর ৪টি আসনেই জামায়াতের প্রার্থীরা জয়ী
  • কানাডা ইস্যুতে এবার ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিলেন ৬ রিপাবলিকান
  • পিরোজপুরে দুইটিতে বিএনপি, ১ টিতে জামায়াত বিজয়ী
  • ঢাকা-৬ আসনের নির্বাচনের ফলাফল স্থগিত চেয়ে আবেদন
  • তারেক রহমানকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    নির্বাচনে বিজয়ের হাসি হাসলেন ৭ নারী প্রার্থী

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৩ এএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৩ এএম

    নির্বাচনে বিজয়ের হাসি হাসলেন ৭ নারী প্রার্থী

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৩ এএম
    সংগৃহীত ছবি

    ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৯৯টি আসনের মধ্যে বেসরকারি ফলাফলে এখন পর্যন্ত ১৮১টি আসনে জয় পেয়েছে দলটির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা।


    এই ১৮১ জন বিজয়ীর মধ্যে বিএনপি থেকে ৬ জন নারী প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। এছাড়া একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা।


    বিজয়ী নারী প্রার্থীরা হলেন-


    মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা,


    ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো,


    সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা,


    ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ,


    ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল,


    নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং


    ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা।


    নির্বাচনে নারী প্রার্থীদের এ জয়কে দলটির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন অনেকে।


    এমআর-২

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…