এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন হয়েছে। বেসরকারি ফলাফলে শরীয়তপুর-১ (পালং–জাজিরা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাঈদ আহমেদ আসলাম বিজয়ী হয়েছেন। তিনি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯০ হাজার ৩৬১ জন। মোট ভোটকেন্দ্র ছিল ১৩৯টি। সব কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকের সাঈদ আহমেদ আসলাম পেয়েছেন ৭৭ হাজার ৩৯৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী জালালুদ্দিন আহমেদ পেয়েছেন ৬২ হাজার ৭১৭ ভোট।
এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে,স্বতন্ত্র প্রার্থী নুর মোহাম্মদ মিয়া (একতারা) পেয়েছেন ৬১৬ ভোট,আব্দুর রহমান(শাপলা কলি) পেয়েছেন ৪৭৫ ভোট,স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা (ঘোড়া) পেয়েছেন ৩৫৯ ভোট,তোফায়েল আহমেদ (হাতপাখা) পেয়েছেন ১০ হাজার ৮১৭ ভোট,স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম (মোটরসাইকেল) পেয়েছেন ১৩ হাজার ৯৮৭ ভোট,ফিরোজ আহমেদ (ট্রাক) পেয়েছেন ৫৫১ ভোট।
ফল ঘোষণার পর বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।
এমআর-২