ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ছয়টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে পাঁচটি আসনে জয় পেয়েছে বিএনপি এবং একটি আসনে জয় পেয়েছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।
নওগাঁ–১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর)
১৬৬টি কেন্দ্রের ফলাফলে বিএনপির মোস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৩ হাজার ৮৬৪ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. মাহবুবুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পান ১ লাখ ৫৩ হাজার ৮১৬ ভোট।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট ২ লাখ ২০ হাজার ৬৮৯ এবং ‘না’ ভোট ১ লাখ ৬ হাজার ১৬।
নওগাঁ–২ (ধামইরহাট ও পত্নীতলা)
১২৪টি কেন্দ্রের ফলাফলে জামায়াতের মো. এনামুল হক দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট পেয়ে বিজয়ী হন। বিএনপির সামসুজ্জোহা খান পান ১ লাখ ৩৪ হাজার ৫৩৩ ভোট।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৭০ হাজার ৮৩২ এবং ‘না’ ভোট ৮৯ হাজার ৫৫৪।
নওগাঁ–৩ (বদলগাছী ও মহাদেবপুর)
১২৪টি কেন্দ্রের ফলাফলে বিএনপির মো. ফজলে হুদা ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৫ হাজার ৬৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। জামায়াতের মাহফুজুর রহমান পান ১ লাখ ১৭ হাজার ৮৩৮ ভোট।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৯১ হাজার ৫০১ এবং ‘না’ ভোট ৯১ হাজার ৫৭০।
নওগাঁ–৪ (মান্দা)
১১৭টি কেন্দ্রের ফলাফলে বিএনপির ইকরামুল বারী টিপু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ৮০১ ভোট পেয়ে বিজয়ী হন। জামায়াতের আব্দুর রাকিব পান ৯৬ হাজার ৮১৪ ভোট।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৪৩ হাজার ২৭৬ এবং ‘না’ ভোট ৬৮ হাজার ৩৯৩।
নওগাঁ–৫ (নওগাঁ সদর)
১১৮টি কেন্দ্রের ফলাফলে বিএনপির জাহিদুল ইসলাম ধলু ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৮ হাজার ৩৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। জামায়াতের আবু সাদাত মো. সায়েম ইসলাম পান ১ লাখ ৩ হাজার ২৩৬ ভোট।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৬৪ হাজার ৫৮৪ এবং ‘না’ ভোট ৫৩ হাজার ১২৬।
নওগাঁ–৬ (আত্রাই–রাণীনগর)
১১৫টি কেন্দ্রের ফলাফলে বিএনপির শেখ মো. রেজাউল ইসলাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮ হাজার ৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। জামায়াতের খবিরুল ইসলাম পান ৯৫ হাজার ৮৮৬ ভোট।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৪৫ হাজার ১৭৬ এবং ‘না’ ভোট ৫৮ হাজার ২৯১।
জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জেলার ৭৮২টি কেন্দ্রে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জেলায় মোট ভোট পড়েছে ৭৫ দশমিক ২৭ শতাংশ।
উল্লেখ্য, নওগাঁর ছয়টি আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ বিভিন্ন দলের মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জেলায় মোট ভোটার ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৬৪ জন, নারী ভোটার ১১ লাখ ৬৯ হাজার ৮০৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২১ জন।
ইখা