এইমাত্র
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ২টি
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • তারেক রহমানকে শুভেচ্ছাবার্তা মার্কিন দূতাবাসের
  • ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ
  • রাজবাড়ী-১ আসনে বিজয়ী বিএনপির আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
  • চাঁদপুর-১ আসনে বিএনপির এহছানুল হক মিলন বিজয়ী
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সরিষাবাড়ীতে ফরিদুল কবির তালুকদার শামীম বিপুল ভোটে জয়ী

    স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯ পিএম
    স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯ পিএম

    সরিষাবাড়ীতে ফরিদুল কবির তালুকদার শামীম বিপুল ভোটে জয়ী

    স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে উপজেলা নির্বাচন নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই ফলাফল ঘোষণা করা হয়।


    নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪ হাজার ৯২ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৫২৮ জন, পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৪৬৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার একজন।


    আসনের ৮৮টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে ফরিদুল কবির তালুকদার শামীম পেয়েছেন ১,৪৬,৫৪৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল আওয়াল ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪,১৬১ ভোট। ফলাফল ঘোষণার পর সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে আনন্দের উচ্ছ্বাস দেখা গেছে।


    জয়ের প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, “এ বিজয় সরিষাবাড়ীবাসীর বিজয়। জনগণের ভোটের আমানত রক্ষা করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।”


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…