রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ উপজেলা) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৫৪১টি ভোট। জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা সুলতানা আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন।
তার নিকট তম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী (দাঁড়িপাল্লা) মো. নুরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯ ভোট। এছাড়া জাকের পার্টির প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস গোলাপ ফুল প্রতীকে ৮ হাজার ৬৭ ও জাতীয় পার্টির প্রার্থী ২ হাজার ৫৮৬ ভোট পেয়েছেন।
আসনটিতে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ২১৫ জন। এর মধ্যে বৈধ ভোট পরেছে ২ লাখ ৬৬ হাজার ৩০৬টি। বাতিল ভোট ৫ হাজার ৯৬টি। ভোটের হার ৬৩ দশমিক ২০ শতাংশ।
আসনটি হ্যাঁ ভোট পরেছে ১ লাখ ৫৭ হাজার ৫২৫ টি। না ভোট পরেছে ৮৭ হাজার ২২৫টি। বাতিল ভোট ২৬ হাজার ৮৮১টি।
ইখা