ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পঞ্চগড়ের দুই সংসদীয় আসনে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায়, পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
পঞ্চগড়-১ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১২৬ ভোট। ১৫৫টি কেন্দ্রের ফলাফলে নওশাদ জমির ৮ হাজার ৩০৪ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
অন্যদিকে পঞ্চগড়-২ আসনে বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সফিউল আলম পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট। ১৩২টি কেন্দ্রের প্রাপ্ত ফলে ফরহাদ হোসেন আজাদ ৪৫ হাজার ৭৮৮ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বেসরকারিভাবে জয় নিশ্চিত করেন।
এসআর