এইমাত্র
  • দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস ইসির
  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ২টি
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • তারেক রহমানকে শুভেচ্ছাবার্তা মার্কিন দূতাবাসের
  • ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নাটোরের চারটি আসনেই বিএনপি বিজয়ী

    মেহেদী হাসান তানিম, নাটোর প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৬ পিএম
    মেহেদী হাসান তানিম, নাটোর প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৬ পিএম

    নাটোরের চারটি আসনেই বিএনপি বিজয়ী

    মেহেদী হাসান তানিম, নাটোর প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৬ পিএম

    নাটোরের ৪টি আসনের সবকটিতেই বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ব্যরিস্টার ফারজানা শারমিন পুতুল, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ (সিংড়া) আসনে আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে আব্দুল আজিজ। 


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় নাটোরের জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।


    নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী ব্যরিস্টার ফারজানা শারমিন পুতুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৯০ হাজার ৫৬৮ ভোট। এ ছাড়া, আরেক প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (কলস প্রতীক) তাইফুল ইসলাম টিপু পেয়েছেন ৭৩ হাজার ১৭৩ ভোট।


    নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সবগুলো কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৮৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬৬ ভোট।


    নাটোর-৩ (সিংড়া) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু। সবগুলো কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৭৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও জেলা বিএনপির বহিষ্কৃত নেতা (স্বতন্ত্র) দাউদার মাহমুদ পেয়েছেন ৬৬ হাজার ৪৯২ ভোট। ৩ লাখ ২৬ হাজার ৮৭২ জন ভোটারের এই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজয়ের মালা পরলেন আনু।


    নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ ১ লাখ ৭০ হাজার ৫৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা আব্দুল হাকিম পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৩৮৬ ভোট। বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা নিয়ে গঠিত নাটোর-৪ আসনে এবার মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে মূল লড়াই হয়েছে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যেই।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…