এইমাত্র
  • বিকাশ-নগদ-রকেটে টাকা পাঠানোর বাধা শেষ হলো আজ
  • মধ্যপ্রাচ্যে বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশের নির্বাচনের ফলাফল নিয়ে যা বলছে বৈশ্বিক গণমাধ্যম
  • মাদুরো এখনও ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট : দেলসি
  • সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় কাজ করবে বিএনপি
  • তারেক রহমানকে নরেন্দ্র মো‌দির ফোন
  • গণভোটে ৬০.২৬ শতাংশ জয় পেলে ‘হ্যাঁ’
  • তারেক রহমানকে ভাই সম্বোধন করে মমতার অভিনন্দন
  • দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস ইসির
  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই: এ টি এম আজহারুল ইসলাম

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৯ পিএম
    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৯ পিএম

    সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই: এ টি এম আজহারুল ইসলাম

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৯ পিএম

    রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের ১১ দলীয় জোটের বিজয়ী প্রার্থী জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম তারাগঞ্জ  ও বদরগঞ্জবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তিনি সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চান।


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনে বিজয়ী হওয়ার পর গভীর রাতে বদরগঞ্জ ও তারাগঞ্জ এলাকার সাধারণ মানুষ দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। 


    এটিএম আজহারুর ইসলাম বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে আজকে আমি পৃথিবীর মুখ দেখতে পাচ্ছি। এই দুই উপজেলার সাধারণ মানুষ আমাকে ভালোবেসে ভোট দেওয়ার কারণে বিজয় লাভ করেছি। 


    বাড়ির পাশে কবর কোথায় হবে সেটিও প্রশাসনের লোকজন নির্ধারণ করে দিয়েছিল। মহান আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন হয়তো আমার হাত দিয়ে ভালো কিছু করিয়ে নেবেন। আমিও আপনাদেরকে সঙ্গে নিয়ে ভালো কিছু করতে চাই।


    আমি ১৪ বছর জেলখানায় থাকার আগে এই এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে মানুষের পাশে থেকে অনেক কাজ করেছি। এখন যেহেতু এমপি নির্বাচিত হয়েছি কাজ করার পরিধি আরো বেড়েছে। সরকারি বরাদ্দের অর্থের পাশাপাশি বিভিন্ন স্থান থেকে অর্থ সংগ্রহ করে বদরগঞ্জ ও তারাগঞ্জের উন্নয়নে ব্যয় করা হবে।


    আমি কখনো কোনো পক্ষপাতিত্ব করিনি, ভবিষ্যতেও পক্ষপাতিত্ব করার প্রশ্নই আসে না। আমার কাছে দুই উপজেলার সবাই সমান। তবে আমি যেহেতু কেন্দ্রীয় নেতা সে ক্ষেত্রে দেশের উন্নয়নের ক্ষেত্রে আমাকে আরো বেশি ভূমিকা পালন করতে হবে। অনেকে এমপি হওয়ার পরে এলাকায় আর সাধারণ মানুষের পাশে থাকেন না।


    নিজেকে এবং নিজেদের পরিবার আত্মীয়-স্বজন ছাড়া কাউকে কোন পাত্তা দেন না। আমার ক্ষেত্রে এমনটি কখনো হবে না। আমি জনগণকে কখনো ছেড়ে যাইনি কখনো যাবো ও না। এখন যেভাবে আমাকে পাশে পাচ্ছেন যতদিন বেঁচে আছি এভাবেই আমাকে পাশে পাবেন।


    নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এমন কোনো কাজ করা যাবে না, যাতে অন্য কোনো মানুষের ক্ষতি হয় মানুষ কষ্ট পায়। যেভাবে মানুষ ভালোবেসে আমাদেরকে বিশ্বাস করে বিপুল ভোটে বিজয়ী করেছে তাদের সেই আত্মবিশ্বাস রক্ষা করতে হবে। ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষকে সমান চোখে দেখতে হব।


    সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়াতে হবে। আমাদের কাছে সবাই সমান। কারণ ক্ষমতা চিরস্থায়ী নয়। আমাদের আচর-আচরণ ও ব্যবহার এবং কাজ কর্ম দেখে মানুষ মূল্যায়ন করবে। তাই নেতাকর্মীদের ভেবেচিন্তে সামনে পা বাড়াতে হবে। ভালো কাজে সহযোগিতার পাশাপাশি সকলের কাছে দোয়া চান তিনি।

    উল্লেখ্য এটিএম আজহারুল ইসলাম রংপুর দুই বদরগঞ্জ তারাগঞ্জে ১ লাখ ৩৪ হাজার ১৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকের মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ৭৯ হাজার ৮৬২ ভোট। ৫৪ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হন এ টি এম আজহারুল ইসলাম।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…