এইমাত্র
  • কত ভোট পেলেন আমজনতার তারেক
  • মাদাগাস্কারে ‘গেজানি’র তাণ্ডবে মৃতের সংখ্যা ৩৮ জনে পৌঁছেছে
  • টি-টোয়েন্টি বিশ্বকাপে অঘটন, অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলো জিম্বাবুয়ে
  • কক্সবাজারে ক্লিন সুইপ বিএনপির, জমজমাট লড়াই ৪ নম্বর আসনে
  • অবশেষে জন্মসনদ পেল দেশের যৌনপল্লিতে জন্ম নেওয়া ‘পরিচয়হীন’ শিশুরা
  • স্বাধীনতার ৫৪ বছর পরে কাজিপুরে বিএনপির বিজয়
  • নিখোঁজের ১৯ বছর পর হদিশ মিলেছে শিশু মেডেলিনের
  • আসনশূন্য ৪২ রাজনৈতিক দলের ঘর, জয় পাননি কোনো প্রার্থী
  • বিকাশ-নগদ-রকেটে টাকা পাঠানোর বাধা শেষ হলো আজ
  • মধ্যপ্রাচ্যে বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পরাজিত প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ, বরগুনা-২ রাজনীতিতে নজির স্থাপন

    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০২ পিএম
    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০২ পিএম

    পরাজিত প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ, বরগুনা-২ রাজনীতিতে নজির স্থাপন

    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০২ পিএম

    বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনে দেখা গেল রাজনৈতিক শিষ্টাচার ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে বিজয়ী প্রার্থী নুরুল ইসলাম মনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর পরাজিত প্রার্থী ডা. সুলতানের বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।


    শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ডা. সুলতানের বাসায় গিয়ে তাঁর সাথে কুশল বিনিময় করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।


    সাক্ষাৎকালে নুরুল ইসলাম মনি ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানিয়ে বলেন, “আমরা দুই ভাই। আমাদের মধ্যে দীর্ঘ ৪০ বছরের পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং বাকি জীবনও তা অটুট থাকবে। রাজনীতি করতে গেলে ভোটের মাঠে অনেক সময় অনেক কথা বলতে হয়, তবে সেই অধ্যায় এখন শেষ। দল-মত নির্বিশেষে আমরা এখন ঐক্যবদ্ধভাবে এই এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”


    বিজয়ী প্রার্থীর এমন মহানুভবতায় ইতিবাচক সাড়া দিয়ে ডা. সুলতান বলেন, “নির্বাচনে জয়-পরাজয় একটি স্বাভাবিক প্রক্রিয়া। এখন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের এলাকাকে এগিয়ে নিয়ে যাব। তবে আমার অনুরোধ থাকবে, পাথরঘাটা ও বামনা এলাকার রাজনৈতিক কর্মীদের নিরাপত্তার দিকে যেন বিশেষ খেয়াল রাখা হয়।”


    এদিকে, দুই নেতার এই সৌজন্য সাক্ষাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ইন্টারনেটে কিছু নেতিবাচক মন্তব্য দেখা গেলেও বরগুনা-২ আসনের স্থানীয় সাধারণ ভোটাররা একে ইতিবাচক হিসেবেই দেখছেন। সচেতন মহলের মতে, এটি এলাকার ভ্রাতৃত্বপূর্ণ রাজনীতি ও একতার বার্তার প্রতীক হয়ে থাকবে।


    উল্লেখ্য, পাথরঘাটা, বামনা ও বেতাগী—এই তিন উপজেলা নিয়ে গঠিত বরগুনা-২ আসনে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর নুরুল ইসলাম মনি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…