সংসদীয় আসন ১৯৩ তথা ঢাকা-২০ ধামরাই আসনে মোট ২ লাখ ৩৫ হাজার ৭২৩ জন ভোটার ত্রয়েদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন। এর মধ্যে বিএনপির আলহাজ্ব তমিজ উদ্দিন ধানের শীষে প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৪২৮ ভোট। ১ লাখ ৪ হাজার ৮৫টি ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে তিনি নির্বাচিত হয়েছেন।
ঢাকা-২০ধামরাইয়ে মোট ১৪৭ টি কেন্দ্রেই ধানের শীষের বিজয় হয়েছে। অপর দিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ (১১ দলীয় জোটে-এনসিপির) শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৩৪৩ ভোট। এছাড়াও মুফতি আশরাফ আলী খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৮৩ ভোট। এ ভোটের মধ্যে ৬ হাজার ১১৭ টি ভোট বাতিল বলে গণ্য হয়েছে।
উল্লেখ্য, জামানত হারাতে যাচ্ছেন তিন প্রার্থী জাতীয় পার্টির আহসান খান আছু (লাঙ্গল) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৬ ভোট। বাংলাদেশ জাসদ আরজু মিয়া মোটরগাড়ি-কার প্রতীকে পেয়েছেন ১৯৮ ভোট এবং এবি পার্টির হেলাল উদ্দিন ঈগল প্রতীকে ভোট পেয়েছেন মাত্র ৪৭৮ ভোট। সব মিলিয়ে আহসান খান আছু, আরজু মিয়া ও হেলাল উদ্দিন তারা ৩ জন মিলে বাতিল ভোটের চেয়েও কম সংখ্যক ভোট পেয়েছেন।
এই আসনে ভোটের মাঠে লড়াই করেছেন মোট ৬ জন প্রার্থী। এবং মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ৮৩৫ জন। মহিলা ভাটার ১ লাখ ৮৮ হাজার ৮০২ জন। হিজরা(তৃতীয় লিঙ্গ) ভোটার ২ জন। ১৬ টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় ১৪৭ টি ভোটকেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এনআই