নতুন সরকারের প্রথম কর্মদিবসে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে আসেন তিনি। সেখান থেকে সচিবালয়ের উদ্দেশে যাচ্ছেন তিনি।
এর আগে, সকালে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে সাভার স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগর এলাকার জিয়া উদ্যানে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রে জানা গেছে, বেলা ৩টায় মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
এইচএ