এইমাত্র
  • প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ
  • জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু
  • রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েল
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    প্রথম তারাবিতে ভাঙ্গুড়ার মসজিদে-মসজিদে মুসল্লিদের ঢল

    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৬ পিএম
    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৬ পিএম

    প্রথম তারাবিতে ভাঙ্গুড়ার মসজিদে-মসজিদে মুসল্লিদের ঢল

    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৬ পিএম

    বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রোজা। রমজানকে সামনে রেখে প্রথম তারাবিতেই পাবনার ভাঙ্গুড়া উপজেলার মসজিদে-মসজিদে মুসল্লিদের উপচেপড়া ভিড় দেখা গেছে। বড়দের পাশাপাশি নামাজে এসেছে ছোট্ট শিশুরাও।মসজিদে আগত মুসল্লিরা নামাজে আল্লাহর দরবারে নিজেদের সঁপে দেন। 

    ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। এই মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলমানরা।

    বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন মসজিদ ঘুরে এমন চিত্র দেখা গেছে। মসজিদগুলোতে তারাবির নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্বের মুসলিমদের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

    সরেজমিনে ভাঙ্গুড়া উপজেলার অনেক মসজিদ ঘুরে দেখা গেছে, এশার নামাজ শুরুর আগে থেকেই মুসল্লিরা মসজিদে এসে সারিবদ্ধভাবে বসেছেন। মুসল্লিদের অনেকেই জায়নামাজ আর তসবিহ নিয়ে এসেছেন। অনেকে আবার নামাজের আগে নিজে আতর নিচ্ছেন এবং পরিচিতদের দিচ্ছেন। মসজিদের ভেতরে জায়গা না পেয়ে মুসল্লিরা মসজিদের বাইরে চটের ওপর তারাবির সালাত আদায় করেছেন। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এক আধ্যাত্মিক আবহে শুরু হওয়া এই তারাবির নামাজের মধ্য দিয়েই মুসলিম উম্মাহ আনুষ্ঠানিকভাবে রমজানের ইবাদত-বন্দেগির যাত্রা শুরু করল।

    ভাঙ্গুড়া উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ জামে মসজিদে তারাবির নামাজ আদায় করতে আসা কলেজছাত্র মেহেদী হাসান সময়ের কণ্ঠস্বরকে বলেন, মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। আমি পুরো রমজান জুড়েই এই মসজিদে সালাত আদায় করি। অনেক মানুষের সঙ্গে একত্রে সালাত আদায় করার মধ্যে অন্যরকম শান্তি আছে। সবশেষ এক মাসের সিয়াম সাধনা শেষে মুসলমানরা উদযাপন করবেন পবিত্র ঈদুল ফিতর।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…