এইমাত্র
  • প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ
  • জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু
  • রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েল
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
    শিক্ষাঙ্গন

    ছাত্ররাজনীতি উন্মুক্তের দাবিতে পাবিপ্রবিতে ছাত্রদলের বিক্ষোভ

    মিকাইল হোসাইন, পাবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৪ পিএম
    মিকাইল হোসাইন, পাবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৪ পিএম

    ছাত্ররাজনীতি উন্মুক্তের দাবিতে পাবিপ্রবিতে ছাত্রদলের বিক্ষোভ

    মিকাইল হোসাইন, পাবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৪ পিএম

    পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ছাত্ররাজনীতি উন্মুক্ত করে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।


    বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি প্রধান ফটক থেকে শুরু হয়ে ‘জুলাই-৬’ হল, স্বাধীনতা হল ও স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।


    মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘জিয়ার সৈনিক এক হও লড়াই করো’, ‘যুগে যুগে জিতলো কারা জিয়ার সৈনিকেরা’, ‘যে জিয়া জনতার সে জিয়া মরে নাই’সহ বিভিন্ন স্লোগান দেন।


    মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের সাধারণ সম্পাদক কে. এম. তরিকুল ইসলাম বলেন, ‘ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকলে কিছু মহল সুবিধা পায়। তাঁর দাবি, ২০২৪ সালে অবৈধভাবে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়।’


    তিনি বলেন, “আমরা তখন প্রতিবাদ করেছিলাম, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। গত কয়েক মাসে একাধিকবার স্মারকলিপি দেওয়া হলেও বিষয়টি গুরুত্ব পায়নি। অনতিবিলম্বে ছাত্ররাজনীতি উন্মুক্ত করা না হলে আমরা কঠোর কর্মসূচিতে যাবো।”


    ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন বলেন, “৫ আগস্টের পর সবার স্বাধীনভাবে গণতান্ত্রিক চর্চার অধিকার তৈরি হয়েছে। কিন্তু একটি ষড়যন্ত্রকারী মহল সেই অধিকার খর্ব করতে রাজনীতি নিষিদ্ধ করেছে। আমরা আমাদের অধিকার ফিরে চাই।”


    সমাবেশে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাফহীমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওলি উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আবদুল মইন অলিভসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…