এইমাত্র
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    শিক্ষাঙ্গন

    নোবিপ্রবি ভিসিসহ তিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগে ৭ দিনের আল্টিমেটাম

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৮ পিএম
    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৮ পিএম

    নোবিপ্রবি ভিসিসহ তিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগে ৭ দিনের আল্টিমেটাম

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৮ পিএম

    নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, উপ-উপাচার্য ড. রেজুয়ানুল হক ও ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ মুরাদের পদত্যাগ দাবি করে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা। একই সঙ্গে প্রশাসনের বিরুদ্ধে ওঠা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও দলীয়করণের অভিযোগের শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয়েছে।


    বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।


    সংবাদ সম্মেলনে নোবিপ্রবির ফার্মেসি বিভাগের অধ্যাপক ও সাদা দলের সভাপতি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় বর্তমানে প্রশাসনিক ও নৈতিক সংকটে রয়েছে। তাঁর অভিযোগ, গত ১৭ মাস ধরে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগে রাজনৈতিক প্রভাব, দলীয় বৈষম্য, আইনি ও নৈতিকতার লঙ্ঘন, আর্থিক অনিয়ম ও স্বজনপ্রীতির ঘটনা ঘটছে।


    ফিমস বিভাগের অধ্যাপক ও সাদা দলের সাধারণ সম্পাদক ড. জাহাঙ্গীর সরকার এবং ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ও সাদা দলের সাংগঠনিক সম্পাদক ড. আবদুল কাইয়ুম মাসুদ অভিযোগ করেন, উপাচার্য নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতার চেয়ে দলীয় বিবেচনাকে প্রাধান্য দিয়েছেন। তারা নিয়োগে বৈষম্য, প্রশ্নপত্র প্রণয়ন প্রক্রিয়া নিয়ে অনিয়ম, রাজনৈতিক সুপারিশে নিয়োগ এবং উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তোলেন।


    বক্তারা এসব অভিযোগের তদন্ত ও সংশ্লিষ্টদের পদত্যাগ দাবি করেন। সাত দিনের মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।


    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ড. আবিদুর রহমান, জামাল উদ্দিন, আব্দুর বারেক, মিনহাজুল আবেদীন, জনি মিয়া, মোকাররম হোসেন, সাদ্দাম হোসেন ও মোজাম্মেল হোসেনসহ অন্যরা।


    এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…