এইমাত্র
  • প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ
  • জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু
  • রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েল
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বিয়ের পাত্রী দেখে ফেরার পথে নদীতে পড়ে নিখোঁজ যুবক, ২১ ঘণ্টায়ও হয়নি 

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম
    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম

    বিয়ের পাত্রী দেখে ফেরার পথে নদীতে পড়ে নিখোঁজ যুবক, ২১ ঘণ্টায়ও হয়নি 

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম


    পটুয়াখালীর গলাচিপায় বিয়ের পাত্রী দেখে ফেরার পথে উপজেলার চরকাজল লঞ্চঘাট টার্মিনাল থেকে বুড়াগৌরাঙ্গ নদীতে পড়ে নিখোঁজ হওয়া যুবক হাসান হাওলাদার (২৮)-এর এখনো সন্ধান মেলেনি। ঘটনার প্রায় ২১ ঘণ্টা পার হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। বর্তমানে উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ডুবুরি দল ও বাংলাদেশ নৌ পুলিশ।


    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসান তার বিয়ের জন্য মেয়ে দেখতে চরকাজল যান। মেয়ে দেখে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে তার বোনজামাই ইলিয়াসসহ আরও তিন আত্মীয়ের সঙ্গে চরকাজল থেকে গলাচিপা ফেরার উদ্দেশ্যে লঞ্চঘাট টার্মিনালে আসেন। এ সময় হাসান বাথরুমে যান। সেখান থেকে ফেরার পথে অসাবধানতাবশত বুড়াগৌরাঙ্গ নদীতে পড়ে নিখোঁজ হয় বলে জানা যায়। হাসান ডাকুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফুলখালী গ্রামের নুরু হাওলাদারের ছেলে। ঘটনার পরপরই স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। রাতভর অনুসন্ধান চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।


    বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ডুবুরি দল, নৌ পুলিশের রাঙ্গাবালী ফাঁড়ির সদস্যরা এবং স্থানীয়দের সমন্বয়ে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়। নদীতে জাল টেনে ও ডুবুরি নামিয়ে যৌথভাবে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলমান রয়েছে।


    রাঙ্গাবালী নৌ পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর রতন জানান, নিখোঁজের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেয়।


    গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ডুবুরি দলকে অবহিত করা হয়। নদীর গভীরতা ও স্রোতে প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছে।


    এদিকে হাসানের নিখোঁজের খবর পেয়ে তার পরিবারে শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্বজনরা জীবিত কিংবা মরদেহ যেকোনো অবস্থায় তাকে দ্রুত উদ্ধারের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। 




    এসআর 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…