এইমাত্র
  • প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ
  • জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু
  • রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েল
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মুন্সিগঞ্জে তিন ব্যবসায়ীকে জরিমানা

    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৪ পিএম
    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৪ পিএম

    মুন্সিগঞ্জে তিন ব্যবসায়ীকে জরিমানা

    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৪ পিএম

    মুন্সিগঞ্জ শহরের বাজারে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে মোট ৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 


    বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।


    অভিযানে শাহীন ফল ভান্ডারে ফলের মূল্য তালিকা প্রদর্শন না করায় দোকান মালিক মো. শাহীন বেপারীকে ১ হাজার টাকা, দুধে পানি মিশ্রিত করে বিক্রি করার অপরাধে রুহুল আমিন নামের এক দুধ বিক্রেতাকে ১ হাজার টাকা এবং দেলোয়ার স্টোরে পণ্যের মূল্য তালিকা না টাঙানোর অপরাধে দোকান মালিক দেলোয়ার শেখকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।


    এছাড়া মুদি, ফল, গরুর মাংস, মুরগি, সবজি ও মিষ্টির দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ক্রয় রশিদ ও মূল্য তালিকা যাচাই করা হয়। এ সময় ব্যবসায়ীদের বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা প্রদর্শন এবং পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।


    অভিযানে সহযোগিতা করেন মুন্সিগঞ্জ জেলা ক্যাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর সরকার মন্টু, বাজার কমিটির সভাপতি মো. এনামুল হক, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর লিনা সাহাসহ সদর থানা পুলিশের একটি দল।


    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে। মূল্য তালিকা প্রদর্শন, সঠিক ওজন এবং ভেজালমুক্ত পণ্য বিক্রির ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। আইন অমান্য করলে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…