এইমাত্র
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজারবাইজানে হামলার দাবি অস্বীকার ইরানের
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    শিক্ষাঙ্গন

    ইবি শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ফ্রি সেহেরি-ইফতার প্রজেক্ট

    রবিউল আলম, ইবি প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম
    রবিউল আলম, ইবি প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম

    ইবি শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ফ্রি সেহেরি-ইফতার প্রজেক্ট

    রবিউল আলম, ইবি প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম

    পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ক্যাম্পাসের স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'। 


    সংগঠন সূত্রে জানা যায়, সাহরিতে সকল হলের ডাইনিং ম্যানেজারদের কাছে আগে থেকেই রাখা নির্দিষ্ট খাতাতে শুধুমাত্র টোকেনের মূল্য ও স্বাক্ষর করেই শিক্ষার্থীরা সাহরি নিতে পারবে। এক্ষেত্রে উক্ত শিক্ষার্থীর কোনো পরিচয় লেখার প্রয়োজন নেই। এছাড়া সেন্ট্রাল ফিল্ডে সবাইকে একসাথে বসে ইফতার করানো হবে। সেখানে মেয়েদের জন্য আলাদা বসার ব্যবস্থা থাকবে বলেও জানানে হয়।


    প্রজেক্ট চালু সম্পর্কে সংগঠনটি জানান, সংগঠনটির অভ্যন্তরীণ ফান্ড ও বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থীর ব্যক্তিগত সহায়তায় এ প্রজেক্টের আয়োজন করা হয়েছে। তবে যদি প্রজেক্টে অধিক সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ করলে সেক্ষেত্রে ‘ক্রাউড ফান্ডিং’ করা হতে পারে। তবে সেটা প্রয়োজনীয়তার উপর নির্ভর করে বলে জানা যায়।


    এ বিষয়ে বিস্তারিত জানতে সংগঠনটির আহ্বায়ক আমির ফয়সালকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের জন্য ফ্রি সাহরি ও ইফতার প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। আশাকরি এতে শিক্ষার্থীরা উপকৃত হবেন। পবিত্র মাহে রমজানে আমাদের সম্মানিত রোজাদার ভাইবোনদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।’


    এর আগে প্রজেক্টটি চালু করতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বরাবর স্মারকলিপি দিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ। এতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে হাতে নেন এই প্রজেক্ট।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…