এইমাত্র
  • প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ
  • জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু
  • রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েল
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
    খেলা

    নামিবিয়াকে উড়িয়ে সুপার এইটে পাকিস্তান

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম

    নামিবিয়াকে উড়িয়ে সুপার এইটে পাকিস্তান

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম
    সংগৃহীত ছবি

    বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে নামিবিয়াকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে পাকিস্তান।


    বুধবার (১৮ ফেব্রুয়ারি) শ্রীলংকার সিংহলিজ ক্রিকেট গ্রাউন্ডে নামিবিয়াকে ৯৭ রানে অলআউট করে ১০২ রানের বিশাল ব্যবধানে জয় পায় পাকিস্তান। এই জয়ে ‘এ’ গ্রুপ থেকে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইটে চলে গেলো পাকিস্তান। ‘এ’ গ্রুপ থেকে এর আগে সুপার এইটে খেলা নিশ্চিত করে ভারত।


    ভারত-পাকিস্তান সুপার এইটে চলে যাওয়ায় গ্রুপপর্ব থেকে বিদায় নিতে হয় নামিবিয়া, নেদারন্ডস ও যুক্তরাষ্ট্রকে।


    এদিন নামিবিয়ার বিপক্ষে বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে শাহিবজাদা ফারহানের অনবদ্য সেঞ্চুরিতে ভর করে ৩ উইকেটে ১৯৯ রানের পাহাড় গড়ে পাকিস্তান।


    টার্গেট তাড়া করতে নেমে উসমান তারেক ও শাদাব খানের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ১৭.৩ ওভারে ৯৭ রানে অলআউট হয় নামিবিয়া।


    দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন ওপেনার লরেন স্টিনক্যাম্প। ২০ রান করেন আলেকজান্ডার বাসিং ভোলশেঙ্ক। পাকিস্তানের হয়ে ৩.৩ ওভারে ১৮ রানে ৪ উইকেট নেন উসমান তারিক। ৪ ওভারে ১৯ রানে ৩ উইকেট নেন শাদাব খান।


    এর আগে পাকিস্তানের ইনিংস ওপেন করতে নেমে উড়ন্ত সূচনা করেন শাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। ওপেনিং জুটিতে সায়েম আইয়ুবের সঙ্গে ৩১ বলে ৪০ রানের জুটি ফারহান। 


    এরপর দ্বিতীয় উইকেটে অধিনায়ক আগা সালমানের সঙ্গে ৪২ বলে গড়েন ৬৭ রানের জুটি। চতুর্থ উইকেটে শাদাব খানের সঙ্গে ৪০ বলে ৮১ রানের অনবদ্য জুটি গড়েন ফারহান।


    এই জুটিতেই টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪৩তম ম্যাচে প্রথম সেঞ্চুরি হাঁকান ফারহান। তার সেঞ্চুরিময় ম্যাচে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৯৯ রান।


    দলের হয়ে ৫৭ বলে ১০০ রান করেন শাহিবজাদা ফারহান। ২২ বলে এক চার আর তিন ছক্কায় ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলেন শাদাব খান। ২৩ বলে তিন চার আর দুই ছক্কায় ৩৮ রান করেন অধিনায়ক আগা সালমান।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…