এইমাত্র
  • প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ
  • জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু
  • রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েল
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
    অর্থ-বাণিজ্য

    বিআইএ প্রেসিডেন্ট

    সাঈদ আহমেদ এমপি নির্বাচিত হওয়ায় আরিফ সিকদারের ফুলেল শুভেচ্ছা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম

    সাঈদ আহমেদ এমপি নির্বাচিত হওয়ায় আরিফ সিকদারের ফুলেল শুভেচ্ছা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-এর প্রেসিডেন্ট সাঈদ আহমেদ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিআইএ-এর সদস্য এবং এনআরবি ইসলামিক লাইফ ইন্সুরেন্স’র (পিএলসি) পরিচালক আরিফ সিকদার।। 


    বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা ও সম্মাননা জানান তিনি।


    শুভেচ্ছা বিনিময়কালে বিমা খাতের টেকসই উন্নয়নে জনাব সাঈদ আহমেদের দীর্ঘদিনের বলিষ্ঠ নেতৃত্ব এবং ত্যাগের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে আরিফ সিকদার বলেন, আপনার মতো একজন অভিজ্ঞ এবং প্রতিশ্রুতিশীল ব্যক্তিত্ব জাতীয় সংসদে অন্তর্ভুক্তি কেবল বিমা খাতের জন্যই নয়, বরং দেশের সামগ্রিক অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক। 


    আরিফ সিকদার আরও বলেন,  দীর্ঘ ক্যারিয়ারে বিমা শিল্পের আধুনিকায়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে আপনি যে অসামান্য অবদান রেখেছেন, তার ধারাবাহিকতা এখন জাতীয় পর্যায়েও প্রতিফলিত হবে বলে আমরা বিশ্বাস করি।


    গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে আরিফ সিকদার আরও বলেন, শরীয়তপুর ১ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আহমেদ বিমা খাতের সুবিধা অসুবিধা গুলো সবই জানেন, ফলে আমাদের বিভিন্ন সমস্যা গুলো সংসদে উপস্থাপন করার মতো একজন মানুষ আমরা পেয়েছি। ‍ বিশেষ করে বাংলাদেশের আর্থিক সেবা খাতের সংস্কার এবং সাধারণ মানুষের কাছে বিমা সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি সংসদে আমাদের একজন হয়ে কথা বলবেন বলে আমরা মনে করি।


    অনুষ্ঠান শেষে জনাব সাঈদ আহমেদ তাঁর ওপর আস্থা রাখার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…