এইমাত্র
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজারবাইজানে হামলার দাবি অস্বীকার ইরানের
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    লক্ষ্মীপুরে অস্ত্র ঠেকিয়ে রকেট এজেন্টের দেড় লাখ টাকা ছিনতাই

    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯ পিএম
    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯ পিএম

    লক্ষ্মীপুরে অস্ত্র ঠেকিয়ে রকেট এজেন্টের দেড় লাখ টাকা ছিনতাই

    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯ পিএম

    লক্ষ্মীপুরের রায়পুরে অস্ত্র ঠেকিয়ে ও ছুরিকাঘাত করে রকেট এজেন্টের এক সেলসম্যানের (৩০) কাছ থেকে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 


    বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় চরমোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর বাবুরহাট থেকে রায়পুর আসার পথে শিকদার রাস্তার পশ্চিম পাশে এই ঘটনা ঘটে।


    আহত ইসমত আউয়াল পাবেল রায়পুর শহরের রকেট এজেন্টের সেলসম্যান এবং দক্ষিণ কেরোয়া এলাকার সালামত উল্লাহ মুন্সি বাড়ির ফিরোজ আলমের ছেলে।


    আহত ইসমত আউয়াল জানান, তিনি হায়দরগঞ্জ বাজার থেকে রায়পুরে ফিরছিলেন। পথে দুটি মোটরসাইকেলে আসা চারজন ছিনতাইকারী তার পথরোধ করে। অস্ত্র ঠেকিয়ে জিম্মি করার পর ছিনতাইকারীরা তার ডান হাতে ছুরি দিয়ে আঘাত করে এবং সাথে থাকা ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার চিৎকারে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যান।


    এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া জানান, সংবাদ পাওয়ার পরপরই ওই এলাকায় পুলিশের টহল দল পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…