টাঙ্গাইলের দেলদুয়ারে শ্রাবন্তী (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পাথরাইল ইউনিয়নের কুমুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শ্রাবন্তী ওই গ্রামের মৃত জাফর ইকবালের ছেলে মো. হাফিজুর রহমানের স্ত্রী। বিকেল ৫টার দিকে দেলদুয়ার থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন জানান, শোবার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এনআই