এইমাত্র
  • দাবি নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না: শিক্ষামন্ত্রী
  • মুন্সিগঞ্জে আওয়ামী লীগের কার্যালয় খোলার ভিডিও ভাইরাল
  • কিশোরগঞ্জে প্রবাসীর শতাধিক মেহগনি গাছ কেটে দিল দুর্বৃত্তরা
  • মেঘনার আলোচিত সম্রাট জাহাঙ্গীর গ্রেপ্তার
  • বাংলাদেশ-সৌদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে
  • হাসিনা-কামালসহ ৬ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
  • জানুয়ারিতে সড়কে ঝরল ৫৪৬ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি
  • জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ মারা গেছেন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • চাঁদাবাজির অভিযোগে ফতুল্লায় এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৪
  • আজ রবিবার, ৯ ফাল্গুন, ১৪৩২ | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৭ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৭ পিএম

    উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৭ পিএম
    সংগৃহীত ছবি

    যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সায়াদ-৩জি নিক্ষেপ করেছে ইরান। বৃহৎ সামরিক মহড়ার অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করে দেশটি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী পরিচালিত হরমুজ প্রণালির স্মার্ট কন্ট্রোল শীর্ষক নৌ-মহড়ার সময় যুদ্ধজাহাজ শহিদ সায়াদ শিরাজি থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। 


    শনিবার (২১ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


    প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির নৌবাহিনী ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। সায়াদ-৩জি ক্ষেপণাস্ত্রটি সোজাসুজি উৎক্ষেপণযোগ্য এবং এর কার্যকর দূরপাল্লা প্রায় ১৫০ কিলোমিটার।


    হরমুজ প্রণালিতে অনুষ্ঠিত স্মার্ট কন্ট্রোল মহড়া শুরু হয় গত ১৬ ফেব্রুয়ারি এবং এটি টানা তিন দিন ধরে চলে। এই মহড়ার মধ্য দিয়েই তেহরান সমুদ্রভিত্তিক আকাশ প্রতিরক্ষা সক্ষমতার জানান দিল বলে অভিমত বিশ্লেষকদের।


    দেশটির কর্তৃপক্ষের দাবি, এই ব্যবস্থার মাধ্যমে শহিদ সোলাইমানি শ্রেণির সামরিক জাহাজগুলোর জন্য আঞ্চলিক আকাশ প্রতিরক্ষা বলয় গড়ে তোলা সম্ভব হবে। এর আগে সায়াদ-৩ ক্ষেপণাস্ত্রের স্থলভিত্তিক সংস্করণ প্রথম পরীক্ষা করা হয় ২৮ ডিসেম্বর ২০১৬। ওই সংস্করণের দূরপাল্লা ছিল ১২০ কিলোমিটার।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…