এইমাত্র
  • গৌরবের ষোলো বছরে বরিশাল বিশ্ববিদ্যালয়
  • পদত্যাগপত্র জমা দিয়েছেন ভিসি নিয়াজ আহমদ খান
  • আনোয়ারায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার
  • জনগণের ভোগান্তি ও হয়রানি কমাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
  • নিজ দায়িত্বে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস
  • মুন্সিগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
  • দাবি নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না: শিক্ষামন্ত্রী
  • মুন্সিগঞ্জে আওয়ামী লীগের কার্যালয় খোলার ভিডিও ভাইরাল
  • কিশোরগঞ্জে প্রবাসীর শতাধিক মেহগনি গাছ কেটে দিল দুর্বৃত্তরা
  • মেঘনার আলোচিত সম্রাট জাহাঙ্গীর গ্রেপ্তার
  • আজ রবিবার, ৯ ফাল্গুন, ১৪৩২ | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মুন্সিগঞ্জে আওয়ামী লীগের কার্যালয় খোলার ভিডিও ভাইরাল

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৭ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৭ পিএম

    মুন্সিগঞ্জে আওয়ামী লীগের কার্যালয় খোলার ভিডিও ভাইরাল

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৭ পিএম

    মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি কার্যালয় খোলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৩৮ সেকেন্ডের একটি ভিডিও ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


    শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি কক্ষের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানো হচ্ছে। এ সময় কয়েকজন কিশোর-তরুণকে সঙ্গে নিয়ে এক ব্যক্তিকে দলীয় স্লোগান দিতে দেখা যায়।


    পুলিশ জানিয়েছে, ভিডিওতে স্লোগান দেওয়া ব্যক্তির নাম সাব্বির। তিনি বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।


    প্রাথমিকভাবে জানা গেছে, ভিডিওটি ইউনিয়নের একটি শাটারযুক্ত দোকানের ভেতরে ধারণ করা হয়েছে। তবে ঘটনাটি ঠিক কবে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


    ভিডিওতে আরও দেখা যায়, ছবি টাঙানোর পরপরই উপস্থিত কয়েকজনকে সঙ্গে নিয়ে সাব্বির দলীয় স্লোগান দেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।


    শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, “ঘটনাটি ঠিক কখন ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন। ভিডিওতে যে স্থানটি দেখা যাচ্ছে, সেটি একটি শাটারযুক্ত দোকান। অভিযুক্ত সাব্বির দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। ঘটনার সত্যতা যাচাই ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।”

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…