এইমাত্র
  • দাবি নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না: শিক্ষামন্ত্রী
  • মুন্সিগঞ্জে আওয়ামী লীগের কার্যালয় খোলার ভিডিও ভাইরাল
  • কিশোরগঞ্জে প্রবাসীর শতাধিক মেহগনি গাছ কেটে দিল দুর্বৃত্তরা
  • মেঘনার আলোচিত সম্রাট জাহাঙ্গীর গ্রেপ্তার
  • বাংলাদেশ-সৌদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে
  • হাসিনা-কামালসহ ৬ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
  • জানুয়ারিতে সড়কে ঝরল ৫৪৬ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি
  • জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ মারা গেছেন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • চাঁদাবাজির অভিযোগে ফতুল্লায় এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৪
  • আজ রবিবার, ৯ ফাল্গুন, ১৪৩২ | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ মারা গেছেন

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ পিএম

    জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ মারা গেছেন

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ পিএম
    ছবি: সংগৃহীত

    পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ মারা গেছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। 

    আর রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তিনি মারা যান।মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৬ বছর।

    বাংলাদেশে জন্ম নেওয়া একজন পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সালিম সামাদ। কর্মজীবনে তার তিনি বহু সম্মাননা অর্জন করেছেন।

    ইউএসএআইডি, ইউনিসেফ, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন এবং দুবাই কেয়ার্সসহ বহু আন্তর্জাতিক সংস্থার গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন সালিম সামাদ।

    সালিম সামাদ একজন প্রখ্যাত বাংলাদেশি সাংবাদিক, মানবাধিকারকর্মী ও রাজনৈতিক বিশ্লেষক। তিনি দীর্ঘ কয়েক দশক ধরে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন। রাজনীতি, মানবাধিকার ও নির্বাচন প্রসঙ্গে বিশ্লেষণধর্মী লেখালেখির জন্য পরিচিত।

    দক্ষিণ এশিয়ায় অনুসন্ধানী সাংবাদিকতায় তার ছিল ৩৫ বছরেরও বেশি সময় কাজ করার অভিজ্ঞতা। তিনি সংঘাত, নিরাপত্তা, জোরপূর্বক অভিবাসন, ইসলামিক জিহাদ, সুশাসন, নির্বাচনী গণতন্ত্র এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে অসংখ্য প্রতিবেদন করেছেন। 

    ১৯৯১ সালে পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইস্যুতে ছোট শহরের সাংবাদিকদের সংবেদনশীল করে তুলতে কর্মশালা আয়োজনের মাধ্যমে পথ প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ তাকে অশোকা ফেলোশিপ প্রদান করা হয়। এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…