এইমাত্র
  • পদত্যাগপত্র জমা দিয়েছেন ভিসি নিয়াজ আহমদ খান
  • আনোয়ারায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার
  • জনগণের ভোগান্তি ও হয়রানি কমাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
  • নিজ দায়িত্বে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস
  • মুন্সিগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
  • দাবি নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না: শিক্ষামন্ত্রী
  • মুন্সিগঞ্জে আওয়ামী লীগের কার্যালয় খোলার ভিডিও ভাইরাল
  • কিশোরগঞ্জে প্রবাসীর শতাধিক মেহগনি গাছ কেটে দিল দুর্বৃত্তরা
  • মেঘনার আলোচিত সম্রাট জাহাঙ্গীর গ্রেপ্তার
  • বাংলাদেশ-সৌদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে
  • আজ রবিবার, ৯ ফাল্গুন, ১৪৩২ | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কিশোরগঞ্জে প্রবাসীর শতাধিক মেহগনি গাছ কেটে দিল দুর্বৃত্তরা

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৭ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৭ পিএম

    কিশোরগঞ্জে প্রবাসীর শতাধিক মেহগনি গাছ কেটে দিল দুর্বৃত্তরা

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৭ পিএম

    কিশোরগঞ্জের করিমগঞ্জে রাতের আঁধারে সৌদি প্রবাসী এক কৃষকের শতাধিক মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


    রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে করিমগঞ্জ উপজেলার ৫ নম্বর নিয়ামতপুর ইউনিয়নের রৌহা গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রবাসী মোহাম্মদ মহসিন মিয়ার বাগানের শতাধিক মেহগনি গাছ গোড়া থেকে কেটে ফেলে রাখা হয়েছে। গাছের গুঁড়ি ও ডালপালা ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে পুরো জমিজুড়ে। স্থানীয়দের ভাষ্য, শনিবার দিবাগত রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে।


    ভুক্তভোগী মহসিন মিয়া প্রায় ২৭ বছর ধরে জীবিকার তাগিদে সৌদি আরবে প্রবাসজীবন কাটাচ্ছেন। তার স্ত্রী নিলুফা আক্তার গ্রামে বসবাস করেন।


    এলাকাবাসী জানান, ভোরে ফজরের নামাজের পর কয়েকজন মুসল্লি বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান। জমিতে একটি গাছও অক্ষত নেই। পরে বিষয়টি মহসিন মিয়ার স্ত্রীকে জানানো হয়।


    স্থানীয়রা বলেন, মহসিন মিয়ার সঙ্গে কারও প্রকাশ্য বিরোধের কথা তাদের জানা নেই। তবে পরিকল্পিতভাবে এতগুলো গাছ কেটে ফেলার ঘটনায় শত্রুতার ইঙ্গিত রয়েছে বলে তাদের ধারণা। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


    নিলুফা আক্তার বলেন, “আমাদের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। যদি থেকেও থাকে, তাহলে গাছের সঙ্গে এমন প্রতিশোধ কেন? অনেক টাকা, শ্রম ও সময় ব্যয় করে বাগানটি গড়ে তুলেছিলাম। এক রাতেই সব শেষ করে দিল।” তিনি দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।


    করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বলেন, এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…