এইমাত্র
  • গৌরবের ষোলো বছরে বরিশাল বিশ্ববিদ্যালয়
  • পদত্যাগপত্র জমা দিয়েছেন ভিসি নিয়াজ আহমদ খান
  • আনোয়ারায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার
  • জনগণের ভোগান্তি ও হয়রানি কমাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
  • নিজ দায়িত্বে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস
  • মুন্সিগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
  • দাবি নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না: শিক্ষামন্ত্রী
  • মুন্সিগঞ্জে আওয়ামী লীগের কার্যালয় খোলার ভিডিও ভাইরাল
  • কিশোরগঞ্জে প্রবাসীর শতাধিক মেহগনি গাছ কেটে দিল দুর্বৃত্তরা
  • মেঘনার আলোচিত সম্রাট জাহাঙ্গীর গ্রেপ্তার
  • আজ রবিবার, ৯ ফাল্গুন, ১৪৩২ | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ইউক্রেনকে ২ দিনের আল্টিমেটাম স্লোভাকিয়ার

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম

    ইউক্রেনকে ২ দিনের আল্টিমেটাম স্লোভাকিয়ার

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম
    সংগৃহীত ছবি

    ইউক্রেনকে দুই দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। তিনি হুঁশিয়ারি বলেন, ইউক্রেন যদি তার ভূখণ্ড দিয়ে রুশ তেলের প্রবাহ পুনরায় শুরু না করে, তাহলে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে জরুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। খবর আলজাজিরার।


    শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ফিকো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরাসরি উদ্দেশ্য করে বলেন, সোমবারের মধ্যে সোভিয়েত আমলের ড্রুঝবা পাইপলাইন দিয়ে রুশ অপরিশোধিত তেলের সরবরাহ পুনরায় শুরু না হলে রাষ্ট্রীয় কোম্পানি এসইপিএসকে ইউক্রেনে জরুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধের নির্দেশ দেওয়া হবে।


    ফিকো বলেন, জেলেনস্কি স্লোভাকিয়ার প্রতি দুরভিসন্ধিমূলক আচরণ করছেন। তিনি উল্লেখ করেন, ২০২৫ সালের ১ জানুয়ারি পাঁচ বছর মেয়াদি গ্যাস ট্রানজিট চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ইউক্রেন রুশ গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়, যার ফলে স্লোভাকিয়ার বছরে প্রায় ৫০০ মিলিয়ন ইউরো (প্রায় ৫৮৯ মিলিয়ন ডলার) ক্ষতি হচ্ছে।


    তিনি জেলেনস্কির আচরণকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করে বলেন, ইউক্রেনের জন্য সাম্প্রতিক ৯০ বিলিয়ন ইউরোর (প্রায় ১০৫ বিলিয়ন ডলার) সামরিক ঋণে স্লোভাকিয়াকে জড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।


    ড্রুঝবা পাইপলাইন দিয়ে রুশ তেলের প্রবাহ গত জানুয়ারির শেষের দিকে বন্ধ হয়ে যায়। ইউক্রেন দাবি করে, রুশ ড্রোন হামলায় পাইপলাইনের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর থেকে স্লোভাকিয়া ও প্রতিবেশী হাঙ্গেরি কিয়েভের প্রতি ক্রমাগত চাপ বাড়িয়ে চলেছে। দুই দেশই রুশ তেলের ওপর নির্ভরশীল।


    উল্লেখ্য, রুশ হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় স্লোভাকিয়া বর্তমানে ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সরবরাহকারী। জ্বালানি খাতের বিশেষজ্ঞদের মতে, গত মাসে ইউক্রেনের রেকর্ড পরিমাণ বিদ্যুৎ আমদানির ১৮ শতাংশ এসেছে স্লোভাকিয়া থেকে।


    এই আল্টিমেটামের পর ইউক্রেনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে বিশ্লেষকরা মনে করছেন, এটি যুদ্ধকালীন ইউরোপীয় জোটের মধ্যে নতুন ফাটল সৃষ্টির ইঙ্গিত দিচ্ছে।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…