এইমাত্র
  • দাবি নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না: শিক্ষামন্ত্রী
  • মুন্সিগঞ্জে আওয়ামী লীগের কার্যালয় খোলার ভিডিও ভাইরাল
  • কিশোরগঞ্জে প্রবাসীর শতাধিক মেহগনি গাছ কেটে দিল দুর্বৃত্তরা
  • মেঘনার আলোচিত সম্রাট জাহাঙ্গীর গ্রেপ্তার
  • বাংলাদেশ-সৌদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে
  • হাসিনা-কামালসহ ৬ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
  • জানুয়ারিতে সড়কে ঝরল ৫৪৬ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি
  • জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ মারা গেছেন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • চাঁদাবাজির অভিযোগে ফতুল্লায় এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৪
  • আজ রবিবার, ৯ ফাল্গুন, ১৪৩২ | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    হবিগঞ্জের বাজার রোজায় হালিপ্রতি লেবুর দাম বেড়েছে ৯০০ শতাংশ

    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭ পিএম
    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭ পিএম

    হবিগঞ্জের বাজার রোজায় হালিপ্রতি লেবুর দাম বেড়েছে ৯০০ শতাংশ

    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭ পিএম


    হবিগঞ্জের বিভিন্ন বাজারে রোজার আগের সপ্তাহে লেবুর হালি ছিল কম-বেশি ২০ টাকা। প্রথম রোজার আগের দিন থেকে হঠাৎ লাফিয়ে বাড়ে দাম, যা শনিবার বিক্রি হয়েছে ২০০ টাকা পর্যন্ত হালি। সে হিসাবে লেবুর দাম হালিপ্রতি বেড়েছে ৯০০ শতাংশ।


    ইফতারির অন্যতম অনুষঙ্গ লেবুর এমন অস্বাভাবিক দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। মনু মিয়া নামে এক ক্রেতা বলেন, “রমজানে লেবু ছাড়া ইফতারি অসম্পূর্ণ মনে হয়। কিন্তু এবার দাম বেশি হওয়ায় লেবু ছাড়াই ইফতারি করতে হচ্ছে।”


    বিক্রেতা সবুজ মিয়া বলেন, “রোজার আগে লেবুর হালি ২০ থেকে ৪০ টাকা ছিল, বর্তমানে তা ৪০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। কোনো কোনো বাজারে মানভেদে দাম আরো বেশি নেওয়া হচ্ছে। সরবরাহ কম, পরিবহন খরচ বৃদ্ধি ও চাহিদা বেশি হওয়ায় লেবুর দাম বৃদ্ধি পেয়েছে।”


    লেবুচাষি নূরুল ইসলাম বলেন, “বর্তমানে লেবুর উৎপাদন কম হওয়ায় দামের ঊর্ধ্বগতির একটি কারণ। বর্তমানে এক হাজার লেবু কমপক্ষে ৭ হাজার টাকায় বিক্রি হচ্ছে। মানভেদে সেটা ১১ থেকে ২০ হাজার টাকাতেও বিক্রি হচ্ছে। বৃষ্টি শুরু হলে উৎপাদন বাড়বে। তখন দামও কমে যাবে।”


    কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আকতারুজ্জামান বলেন, “বর্তমানে চাষিরা সেচের মাধ্যমে লেবুর ফলন অব্যাহত রেখেছেন। বৃষ্টি হলে উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমবে।”


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…