এইমাত্র
  • ময়মনসিংহে শিক্ষার্থী শাওন হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ
  • চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
  • সরকার সারা দেশে খাল খননের পরিকল্পনা নিয়েছে: তথ্য মন্ত্রী
  • গৌরবের ষোলো বছরে বরিশাল বিশ্ববিদ্যালয়
  • পদত্যাগপত্র জমা দিয়েছেন ভিসি নিয়াজ আহমদ খান
  • আনোয়ারায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার
  • জনগণের ভোগান্তি ও হয়রানি কমাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
  • নিজ দায়িত্বে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস
  • মুন্সিগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
  • দাবি নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না: শিক্ষামন্ত্রী
  • আজ রবিবার, ৯ ফাল্গুন, ১৪৩২ | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মুন্সিগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৩ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৩ পিএম

    মুন্সিগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৩ পিএম

    মুন্সিগঞ্জের টংগিবাড়ি উপজেলায় বাজার তদারকি অভিযানে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


    রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত টংগিবাড়ি উপজেলার আব্দুল্লাহপুর চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।


    এ সময় তিনি আব্দুল্লাহপুর চৌরাস্তা বাজারের বিভিন্ন মুদি ও ফলের দোকানে মনিটরিং করেন এবং দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়।


    দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন— আদিল স্টোরের মালিক আক্তার হোসেনকে ১ হাজার টাকা, সাইফুল স্টোরের মালিক সাইফুল হককে ১ হাজার টাকা এবং তাহের স্টোরের মালিক আবু তাহের মৃধাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।


    মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মূল্য তালিকা ও ক্রয় রশিদ যাচাই করা হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীদের বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


    অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন এবং টংগিবাড়ি থানা পুলিশের একটি টিম।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…