এইমাত্র
  • ময়মনসিংহে শিক্ষার্থী শাওন হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ
  • চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
  • সরকার সারা দেশে খাল খননের পরিকল্পনা নিয়েছে: তথ্য মন্ত্রী
  • গৌরবের ষোলো বছরে বরিশাল বিশ্ববিদ্যালয়
  • পদত্যাগপত্র জমা দিয়েছেন ভিসি নিয়াজ আহমদ খান
  • আনোয়ারায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার
  • জনগণের ভোগান্তি ও হয়রানি কমাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
  • নিজ দায়িত্বে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস
  • মুন্সিগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
  • দাবি নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না: শিক্ষামন্ত্রী
  • আজ রবিবার, ৯ ফাল্গুন, ১৪৩২ | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    জনগণের ভোগান্তি ও হয়রানি কমাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৫ পিএম
    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৫ পিএম

    জনগণের ভোগান্তি ও হয়রানি কমাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৫ পিএম

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘জনগণের ভোগান্তি ও হয়রানি কমাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে এবং কৃষকদের সার, বীজ, সরকারি দপ্তরগুলোসহ অন্যান্য প্রণোদনা প্রদানে কোনো ধরনের ভোগান্তি যেন না হয় তা নিশ্চিত করতে হবে।’


    মন্ত্রী রবিবার ( ২২ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।


    সভায় মন্ত্রী বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা তুলে ধরে সংশ্লিষ্টদের আন্তরিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, বুড়িমারী পর্যন্ত রেল যোগাযোগ আধুনিকায়ন এবং মহাসড়ক চার লেনে উন্নীতকরণের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়াও অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন বন্ধ, সীমান্তে মাদক পাচার, চাঁদাবাজি ও দুর্নীতি দমনে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। সড়কগুলোকে আরও দৃষ্টিনন্দন ও নিরাপদ করতে সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান মন্ত্রী।


    জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল এবং লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এছাড়া পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।


    ‎পরে উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান সমস্যা, চ্যালেঞ্জ ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে মতামত তুলে ধরেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…