এইমাত্র
  • ময়মনসিংহে শিক্ষার্থী শাওন হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ
  • চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
  • সরকার সারা দেশে খাল খননের পরিকল্পনা নিয়েছে: তথ্য মন্ত্রী
  • গৌরবের ষোলো বছরে বরিশাল বিশ্ববিদ্যালয়
  • পদত্যাগপত্র জমা দিয়েছেন ভিসি নিয়াজ আহমদ খান
  • আনোয়ারায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার
  • জনগণের ভোগান্তি ও হয়রানি কমাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
  • নিজ দায়িত্বে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস
  • মুন্সিগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
  • দাবি নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না: শিক্ষামন্ত্রী
  • আজ রবিবার, ৯ ফাল্গুন, ১৪৩২ | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    বিয়ের দিনে দুই বোনের আত্মহত্যা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম

    বিয়ের দিনে দুই বোনের আত্মহত্যা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম
    সংগৃহীত ছবি

    ভারতে নিজেদের বিয়ের দিনে ২ বোনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। একই দিনে দুই বোনের বিয়ে ঠিক করেছিলেন তাদের বাবা-মা।


    রবিবার (২২ ফেব্রুয়ারি)সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, পুলিশ বলেছে, তারা দুজন বিষাক্ত কোনো কিছু পান করেছেন।


    শোভা (২৫) এবং ভিমলা (২৩) নামে এ দুই বোনের শনিবার বিয়ে হওয়ার কথা ছিল। শুক্রবার রাতে পুরোদমে তাদের বিয়ের প্রস্তুতি চলছিল।


    শনিবার মধ্যরাত পর্যন্ত তাদের বাড়িতে বিয়ের আনন্দ উৎসব হয়। ওই সময় দুই বোন ঘুমাতে যান। কিন্তু এর কিছুক্ষণ পর তাদের শরীর খারাপ হয়। তখন দ্রুত দুজনকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


    পুলিশের এডিসিপি (ওয়েস্ট) রোশান মীনা বলেছেন, বিয়ে বাড়ির অনুষ্ঠান শনিবার শেষ রাত পর্যন্ত হয়েছে। কিন্তু মধ্যরাতে দুই বোন ঘুমাতে চলে যান। ভোর ৪টার দিকে তাদের দুজনের শরীর হঠাৎ করে খারাপ হয়। এরপর পরিবারের সদস্যরা তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


    দুজনের মরদেহ পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে বাড়িতে এনে সৎকারের ব্যবস্থা করেন। তবে ওই সময় থানা থেকে পুলিশ এসে মরদেহগুলো নিয়ে যায় এবং ময়নাতদন্ত করে ফিরিয়ে দিয়ে যায়।


    প্রাথমিক তদন্তে তাদের দেহে বিষাক্ত প্রদার্থের উপস্থিতি পাওয়া গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ আরও তদন্ত করে পাওয়া যাবে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।


    সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, এই দুই বোনের মামা অভিযোগ করেছেন, তাদের চাচা জোরপূর্বক তাদের বিয়ে দিচ্ছিল। এ নিয়ে মনোমালিন্য চলছিল। সেখান থেকে তারা দুজন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…