এইমাত্র
  • ময়মনসিংহে শিক্ষার্থী শাওন হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ
  • চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
  • সরকার সারা দেশে খাল খননের পরিকল্পনা নিয়েছে: তথ্য মন্ত্রী
  • গৌরবের ষোলো বছরে বরিশাল বিশ্ববিদ্যালয়
  • পদত্যাগপত্র জমা দিয়েছেন ভিসি নিয়াজ আহমদ খান
  • আনোয়ারায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার
  • জনগণের ভোগান্তি ও হয়রানি কমাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
  • নিজ দায়িত্বে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস
  • মুন্সিগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
  • দাবি নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না: শিক্ষামন্ত্রী
  • আজ রবিবার, ৯ ফাল্গুন, ১৪৩২ | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    স্কুল পর্যায়ে বাধ্যতামূলক হতে পারে ৫টি খেলা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম

    স্কুল পর্যায়ে বাধ্যতামূলক হতে পারে ৫টি খেলা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম
    ছবি: সংগৃহীত

    জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে শুরুতেই ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে বসতে চেয়েছিলেন।

    আজ  রবিবার (২২ ফেব্রুয়ারি) তার তৃতীয় কর্মদিবসেই জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া সাংবাদিকদের কাছ থেকে ক্রীড়াঙ্গনের সংকটের বিষয়গুলো শুনেছেন আবার সমাধানের পরামর্শও নিয়েছেন।

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ক্রীড়াঙ্গন নিয়ে লক্ষ্য ও পরিকল্পনার বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এরপর জেলা ক্রীড়া সংস্থা নিয়ে সাংবাদিকের মতামত শুনতে চান। জেলা পর্যায় থেকে খেলোয়াড়রা উঠে এসে জাতীয় দলে খেলে তেমনি সংগঠকরা জেলা-বিভাগ থেকে মনোনীত হয়ে ফেডারেশনে পদে বসে। তাই জেলা ক্রীড়া সংস্থার বিষয়টি আমিনুল হক অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন।

    ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেট অত্যন্ত সীমিত। জাতীয় ক্রীড়া পরিষদ জেলা ক্রীড়া সংস্থাকে খুবই স্বল্প অনুদান দেয়। যা দিয়ে জেলায় সকল খেলা পরিচালনা করা সম্ভবও নয়। তাই সাংবাদিকরা জেলা পর্যায়ে বাজেট বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন। জেলা-বিভাগে স্টেডিয়াম থাকলেও সেটা ব্যবহার অনুপযোগী। অবকাঠামো রক্ষণাবেক্ষণও গুরুত্বারোপ করেন অনেকে। জেলা ক্রীড়া সংস্থার পাশাপাশি মহিলা জেলা ক্রীড়া সংস্থাও রয়েছে প্রতি জেলায়। মহিলা ক্রীড়া সংস্থা জন্ম থেকেই অ্যাডহক কমিটি দ্বারা পরিচালিত। মহিলা ক্রীড়া সংস্থার কার্যালয়, বাজেট সব কিছুতেই সীমাবদ্ধতা রয়েছে। জেলা ক্রীড়া সংস্থায় গঠনতন্ত্র সংস্কার করেও নির্বাচনের প্রস্তাব দেন সাংবাদিকরা। তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের মতামত ও বক্তব্য শুনে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা খেলাধূলাকে তৃণমূল থেকে জনপ্রিয় করে তুলতে চাই। অবকাঠামো নয়, আমরা খেলার মাঠকে গুরুত্ব দিচ্ছি। যাতে জেলা পর্যায়ে শিশু-কিশোররা খেলার পরিবেশ পায়।’

    বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক। অলিম্পিকে পদক বাংলাদেশের কাছে এখনো স্বপ্ন। তাই ক্রীড়া প্রতিমন্ত্রী সাফ, এশিয়ান ধাপে ধাপে এগুতে চান। কোন খেলাগুলোকে আন্তর্জাতিক বিবেচনায় গুরুত্ব দেয়া প্রয়োজন সাংবাদিকদের কাছে জানতে চান। অনেক সাংবাদিক দ্ব্যর্থহীন কন্ঠে শুটিং, আরচ্যারির নাম উচ্চারণ করেছেন। এরপর তৃতীয় নামটি এসেছে হকির। অনেক দিন থেকেই ক্রীড়াঙ্গনের সবাই শুনে আসছে হকির অনেক সম্ভাবনা কিন্তু হকির সংগঠকদের মধ্যে অন্তঃকোন্দলও সমস্যা। এটাও সাংবাদিকরা তুলে ধরেছেন ক্রীড়া মন্ত্রীর কাছে।

    জাতীয় ক্রীড়া পরিষদে অধিভুক্ত ফেডারেশন-অ্যাসোসিয়েশনের সংখ্যা ৫২। এত সংখ্যক ফেডারেশনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে সাংবাদিকরা বিগত এক যুগের জাতীয় ও আন্তর্জাতিক ফলাফল বিশ্লেষণ করে অগ্রাধিকার তালিকা করার পরামর্শ দেন। জাতীয় ক্রীড়া পরিষদকে একটি মূল্যায়ন কমিটি করার মতামতও দেয়া হয়েছে। ক্রীড়া প্রতিমন্ত্রী স্কুল পর্যায়ে পাঁচটি খেলা বাধ্যতামূলক করতে চায়। দুই জনপ্রিয় খেলা ফুটবল, ক্রিকেটের পাশাপাশি অন্য তিন খেলা কোনটি হতে পারে এ নিয়ে সাংবাদিকদের মতামত চান। সাংবাদিকরা কারাতে, দাবা, হ্যান্ডবল, অ্যাথলেটিক্সকে অর্ন্তভূক্ত করার ব্যাপারে পরামর্শ দেন।

    ক্রীড়াঙ্গনের আতুড়ঘর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। এই প্রতিষ্ঠান থেকে যে মানের ক্রীড়াবিদ আসার দরকার সেটা আসে না, কোটি কোটি টাকা ব্যয় হলেও কোনো জবাবদিহিতা নেই। স্টেডিয়ামে দোকানের ভাড়া কম, জাতীয় ক্রীড়া পরিষদ রাজস্ব পায় না। জাতীয় ক্রীড়া পরিষদ ফেডারেশনগুলোর অভিভাবক কিন্তু এখানে ক্রীড়াঙ্গনের কেউ সম্পৃক্ত পরিচালক পদে নয় ফলে একটা দূরত্ব বা সমন্বয়হীনতা থাকে। এ রকম আরো অনেক সমস্যা সাংবাদিকরা তুলে ধরেন। ক্রীড়া প্রতিমন্ত্রী সকল সমস্যার সমাধানই করতে চান ধীরে ধীরে, ‘আমরা আপনাদের প্রস্তাব, মতামতগুলো শুনেছি। এটা আজ শুনলাম শেষ না, এখান থেকে কাজের শুরু। এগুলো পর্যালোচনা হবে, প্রয়োজনে কমিশন বা কমিটি হয়ে তদারকি চলবে।’

    বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তীর্থ স্থান পল্টন-গুলিস্থান। সেই এলাকা সন্ধ্যার পর থেকে মাদকের অভয়ারণ্য। নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল, গতকাল সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটিতে চুরির ঘটনা ঘটেছে। স্টেডিয়ামের নিরাপত্তা ও পরিবেশ নিয়ে সামগ্রিকভাবে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’

    আমিনুল হক সাবেক জাতীয় অধিনায়ক। তৃণমূলের ফুটবলার থেকে এখন ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ ব্যক্তি। তিনি সাংবাদিকদের ক্রীড়াঙ্গনের স্বার্থে সত্য ও বাস্তব জিনিস তুলে ধরার আহ্বান জানান এবং তার সময়ে ক্রীড়াঙ্গনে মুক্ত সাংবাদিকতার পরিবেশ থাকবে বলেও অঙ্গীকার করেন। আমিনুল হক ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর আজই জাতীয় ক্রীড়া পরিষদে প্রথম এসেছেন। সাবেক তারকা ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন নাহার ডানা, এশিয়ান আরচ্যারি ফেডারেশনের সভাপতি কাজী রাজিব উদ্দিন আহমেদ চপলসহ অনেকেই ক্রীড়া প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। 

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…