এইমাত্র
  • পূর্বাঞ্চলে ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ
  • কুয়াকাটায় উপকূলীয় মৎসজীবীদের ঝুঁকি ও সামুদ্রিক সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ
  • মুকুলের মনকাড়া ঘ্রাণে স্বপ্ন বুনছেন নওগাঁর আমচাষিরা
  • রাজনৈতিক প্রশাসকরা আমলাদের চেয়ে ভালোভাবে কাজ করবে: মির্জা ফখরুল
  • অবহেলায় পড়ে থাকা নারিকেল ছোবায় জীবিকা, তবু নেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা
  • মাদারীপুরে এমপিকে সঙ্গে নিয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের বাজার অভিযান
  • ময়লা ও দুর্গন্ধ থেকে স্বস্তি পেল তারাগঞ্জ বাজার
  • আনোয়ারা হাসপাতালে এমপি নিজামের সফরে ভিড়, রোগী ভোগান্তির অভিযোগ
  • কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারে নারী-শিশুসহ দগ্ধ ৪
  • ধামইরহাট হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে এমপি এনামুল হক
  • আজ মঙ্গলবার, ১১ ফাল্গুন, ১৪৩২ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    সময়মতো অফিসে উপস্থিত না হলে পড়তে হবে শাস্তির মুখে: আইন মন্ত্রণালয়ের আদেশ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬ এএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬ এএম

    সময়মতো অফিসে উপস্থিত না হলে পড়তে হবে শাস্তির মুখে: আইন মন্ত্রণালয়ের আদেশ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬ এএম
    ছবি: সংগৃহীত

    অফিস করার ক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। অফিসে দেরিতে আসা, অনুমতি ছাড়া অনুপস্থিত থাকা অথবা যথাযথ অনুমতি ব্যতীত কর্মস্থল ত্যাগের জন্য কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দিয়েছে আইন মন্ত্রণালয়।

    গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে 'সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯' উল্লেখ করে বিনা অনুমতিতে অনুপস্থিতি, বিলম্বে উপস্থিতি এবং অকাল প্রস্থানকে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

    আদেশ অনুযায়ী, সকল কর্মকর্তা ও কর্মচারীকে প্রতিটি কার্যদিবসে সকাল ৯টার মধ্যে আবশ্যিকভাবে নিজ নিজ অফিসে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত দাফতরিক কর্মঘণ্টা শেষ হওয়ার আগে কোনো অবস্থাতেই কেউ অফিস ত্যাগ করতে পারবেন না। রমজান মাসে বিকাল সাড়ে ৩টার আগে এবং রমজান পরবর্তী সময়ে বিকাল ৫টার আগে অফিস ত্যাগ নিষিদ্ধ থাকবে।

    এর মধ্যে কোনো দাফতরিক বা বিশেষ জরুরি প্রয়োজনে যদি কাউকে অফিস ত্যাগ করতে হয়, তবে তাকে অবশ্যই সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধান— যুগ্ম সচিব বা সলিসিটরের কাছ থেকে অনুমতি নিতে হবে।

    এছাড়া, প্রস্থানকালে 'অফিস ত্যাগ রেজিস্টারে' সেটি নথিভুক্ত করা এবং 'সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯' অনুযায়ী ডিজিটাল হাজিরা নিশ্চিত করা বাধ্যতামূলক করা হয়েছে।

    এই নিয়মাবলির যেকোনো ধরনের ব্যত্যয় বা লঙ্ঘন ঘটলে 'সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯' এবং 'সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮' অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…