এইমাত্র
  • কুয়াকাটায় উপকূলীয় মৎসজীবীদের ঝুঁকি ও সামুদ্রিক সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ
  • মুকুলের মনকাড়া ঘ্রাণে স্বপ্ন বুনছেন নওগাঁর আমচাষিরা
  • পূর্বাঞ্চলে ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ
  • রাজনৈতিক প্রশাসকরা আমলাদের চেয়ে ভালোভাবে কাজ করবে: মির্জা ফখরুল
  • অবহেলায় পড়ে থাকা নারিকেল ছোবায় জীবিকা, তবু নেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা
  • মাদারীপুরে এমপিকে সঙ্গে নিয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের বাজার অভিযান
  • ময়লা ও দুর্গন্ধ থেকে স্বস্তি পেল তারাগঞ্জ বাজার
  • আনোয়ারা হাসপাতালে এমপি নিজামের সফরে ভিড়, রোগী ভোগান্তির অভিযোগ
  • কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারে নারী-শিশুসহ দগ্ধ ৪
  • ধামইরহাট হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে এমপি এনামুল হক
  • আজ মঙ্গলবার, ১১ ফাল্গুন, ১৪৩২ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
    বিনোদন

    টক্সিকে যশের ভিন্ন চরিত্র, নতুন লুকে চমক

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫২ এএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫২ এএম

    টক্সিকে যশের ভিন্ন চরিত্র, নতুন লুকে চমক

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫২ এএম
    ছবি: সংগৃহীত

    সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। আসন্ন  সিনেমাটির দুটি টিজার প্রকাশ করেছেন নির্মাতারা, যা দর্শকদের মনে আগ্রহের ছাপ ফেলে দিয়েছে। টিজারগুলোতে  যশের দুটি আলাদা রূপ দেখে  সিনেমাটি নিয়ে যেমন কৌতুহল বেড়েছে, ঠিক তেমনি তার লুক নিয়ে শুরু হয়েছে আলোচনাও।  

    এর মধ্যেই সদ্য নিজের সিগনেচার দাড়ি কেটে একদম নতুন লুকে হাজির হয়ে ভক্তদের বড়সড় চমক দিয়েছেন এই সুপারস্টার । এদিকে জানা গেছে,  তার এই নতুন লুক  সিনেমারই অংশ। সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া যশের নতুন লুক দেখা যায়, দীর্ঘদিনের  লম্বা চুল ও ঘন দাড়ি ছেড়ে ছোট চুলে  ক্লিন শেভড লুকে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। 

    সিনেমাটির টিজারে যশকে দুটি আলাদা চরিত্রে দেখা গেছে। একদিকে লম্বা চুল ও দাড়িতে তার চিরচেনা ‘রায়া’ চরিত্র, অন্যদিকে ছোট চুলে একেবারেই তরুণ লুকে ‘টিকিট’ নামের অন্য আরেকটি চরিত্রে।

    ‘রায়া’ চরিত্রের পরিচয় দিতে গিয়ে তাকে কুয়াশার মধ্যে সিগারেট হাতে দেখা গেছে, যেখানে তিনি বলছেন, 'ড্যাডি ইজ হোম'। অন্যদিকে ‘টিকিট’ চরিত্রের পোস্টারে তার রক্তমাখা মুখ সিনেমার অ্যাকশনধর্মী গল্পের ইঙ্গিত দিচ্ছে।

    কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত এই ছবিটি হিন্দি, তামিল, তেলুগু ও মালায়লাম ভাষায় ডাবিং করে প্রকাশ করা হবে। আগামী ২০২৬ সালের ১৯ মার্চ বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…