এইমাত্র
  • শ্রীনগরে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তার মৃত্যু
  • তারাগঞ্জে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সড়কের কাজ বন্ধ
  • পরিচ্ছন্ন উলিপুর কর্মসূচির উদ্বোধন
  • মাদারগঞ্জে অটোরিকশা-ট্রাক্টরের সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৩
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতি তদন্তের নির্দেশ হাইকোর্টের
  • বগুড়া ও শেরপুরের উপনির্বাচন ৯ মার্চ
  • উপাচার্য-ট্রেজারার বদল হলে জবির অধ্যাপকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে: শিক্ষক সমিতি
  • পূর্বাঞ্চলে ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ
  • কুয়াকাটায় উপকূলীয় মৎসজীবীদের ঝুঁকি ও সামুদ্রিক সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ
  • মুকুলের মনকাড়া ঘ্রাণে স্বপ্ন বুনছেন নওগাঁর আমচাষিরা
  • আজ মঙ্গলবার, ১১ ফাল্গুন, ১৪৩২ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
    আবহাওয়া

    ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৯ পিএম

    ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৯ পিএম
    ছবি: সংগৃহীত

    দেশের ৫ বিভাগে আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

    আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে যেতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

    এ অবস্থায় আজ রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    এইচএ


     


    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…