এইমাত্র
  • শেখ রেহানার স্বামীর আয়কর নথি জব্দ
  • চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩
  • শ্রীনগরে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তার মৃত্যু
  • তারাগঞ্জে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সড়কের কাজ বন্ধ
  • পরিচ্ছন্ন উলিপুর কর্মসূচির উদ্বোধন
  • মাদারগঞ্জে অটোরিকশা-ট্রাক্টরের সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৩
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতি তদন্তের নির্দেশ হাইকোর্টের
  • বগুড়া ও শেরপুরের উপনির্বাচন ৯ মার্চ
  • উপাচার্য-ট্রেজারার বদল হলে জবির অধ্যাপকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে: শিক্ষক সমিতি
  • পূর্বাঞ্চলে ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ
  • আজ মঙ্গলবার, ১১ ফাল্গুন, ১৪৩২ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    পূর্বাঞ্চলে ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম

    পূর্বাঞ্চলে ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম
    ছবি: সংগৃহীত

    রেলওয়ে পূর্বাঞ্চলে ঈদুল ফিতরের অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া ফিরতি টিকিট ১৩ মার্চ থেকে বিক্রি শুরু হবে বলেও জানানো হয়।

    আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রী চাপ সামলাতে দেশের বিভিন্ন রুটে ৮ জোড়া বিশেষ ঈদ স্পেশাল ট্রেন পরিচালনা করার জন্য ওই সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

    বিশেষ ট্রেনগুলো হলো—চাঁদপুর ঈদ স্পেশাল (১ ও ২): চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম; তিস্তা স্পেশাল (৩ ও ৪): ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা; শোলাকীয় ঈদ স্পেশাল (৫ ও ৬): ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার; শোলাকীয় ঈদ স্পেশাল (৭ ও ৮): ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ এবং পার্বতীপুর ঈদ স্পেশাল (৯ ও ১০): জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ মার্চ থেকে আন্তঃনগর ট্রেনের ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। টিকিট প্রাপ্তি সহজ করতে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে।

    অগ্রিম টিকিট বিক্রির সূচি:

    ৩ মার্চ পাওয়া যাবে ১৩ মার্চের টিকিট।

    ৪ মার্চ পাওয়া যাবে ১৪ মার্চের টিকিট।

    ৫ মার্চ পাওয়া যাবে ১৫ মার্চের টিকিট।

    ৬ মার্চ পাওয়া যাবে ১৬ মার্চের টিকিট।

    ৭ মার্চ পাওয়া যাবে ১৭ মার্চের টিকিট।

    ৮ মার্চ পাওয়া যাবে ১৮ মার্চের টিকিট।

    ৯ মার্চ পাওয়া যাবে ১৯ মার্চের টিকিট।

    ২০, ২১ ও ২২ মার্চের টিকিট চাঁদ দেখার ওপর ভিত্তি করে বিক্রি করা হবে বলেও এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…