এইমাত্র
  • শেখ রেহানার স্বামীর আয়কর নথি জব্দ
  • চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩
  • শ্রীনগরে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তার মৃত্যু
  • তারাগঞ্জে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সড়কের কাজ বন্ধ
  • পরিচ্ছন্ন উলিপুর কর্মসূচির উদ্বোধন
  • মাদারগঞ্জে অটোরিকশা-ট্রাক্টরের সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৩
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতি তদন্তের নির্দেশ হাইকোর্টের
  • বগুড়া ও শেরপুরের উপনির্বাচন ৯ মার্চ
  • উপাচার্য-ট্রেজারার বদল হলে জবির অধ্যাপকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে: শিক্ষক সমিতি
  • পূর্বাঞ্চলে ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ
  • আজ মঙ্গলবার, ১১ ফাল্গুন, ১৪৩২ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কুয়াকাটায় উপকূলীয় মৎসজীবীদের ঝুঁকি ও সামুদ্রিক সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ

    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৭ পিএম
    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৭ পিএম

    কুয়াকাটায় উপকূলীয় মৎসজীবীদের ঝুঁকি ও সামুদ্রিক সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ

    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৭ পিএম

    পটুয়াখালীর কুয়াকাটা উপকূলীয় মৎসজীবীদের ঝুঁকিপ্রবণতা, সামুদ্রিক আবাসস্থল সুরক্ষা, সরকারি আইন ও নীতিমালা এবং অনুসন্ধানী প্রতিবেদন বিষয়ক সাংবাদিকদের নিয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।


    মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুয়াকাটার একটি আবাসিক হোটেলের হলরুমে ঘণ্টাব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কলাপাড়া ও কুয়াকাটার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।


    প্রশিক্ষণে উপকূলীয় জেলেদের সমস্যা, সম্ভাবনা ও টেকসই সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষা, মৎসজীবী সম্প্রদায়ের ঝুঁকি ও দুর্বলতা এবং এ সংক্রান্ত সরকারি আইন ও নীতিমালা সম্পর্কে ধারণা দেওয়া হয়।


    বেসরকারি সংস্থা উত্তরণ-এর বাস্তবায়নে ‘ফিশনেট’ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট।


    কর্মশালায় ‘ফিশনেট’ প্রকল্পের কার্যক্রম, মৎসজীবী সম্প্রদায়ের প্রাসঙ্গিক ঝুঁকি, সামুদ্রিক আবাসস্থল সুরক্ষা এবং অনুসন্ধানী ও ইস্যুভিত্তিক প্রতিবেদন তৈরির প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। এছাড়া জেলেদের জীবন-জীবিকা ও সামাজিক বাস্তবতা তুলে ধরার বিষয়ে সাংবাদিকদের করণীয় নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।


    এ সময় উপস্থিত ছিলেন উত্তরণের ফিশনেট প্রকল্প ব্যবস্থাপক রেজওয়ানুল হক, ফিশনেট প্রকল্প মিল অ্যান্ড সেফগার্ডিং সেক্রেটারিয়েট আতিকা আজরা অয়ন, খুলনার মেরিন ফিসারিজ অফিসার আশিকুর রহমান এবং সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম মন্টুসহ অন্যান্যরা।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…