এ বছর নভেম্বর ও ডিসেম্বরে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ছাড়াও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে।
জোহানেসবার্গে ১৫ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিয়ানে শুরু হবে ২৩ নভেম্বর।
এরপর সাদা বলের সিরিজ। ১-৭ ডিসেম্বর ইস্ট লন্ডন, গেবেখা ও কেপটাউনে তিনটি ওয়ানডের পর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে- যথাক্রমে কিম্বারলি, বেনোনি ও সেঞ্চুরিয়নে। সেঞ্চুরিয়নে ১৮ বছর পর টেস্ট খেলবে বাংলাদেশ।
সোমবার প্রকাশিত সূচি অনুযায়ী বাংলাদেশকে আতিথ্য দেওয়ার পর দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকা ঘরোয়া মৌসুম শেষ করবে।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সুপার এইটে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ৭৬ রানের বড় জয় পেয়েছে প্রোটিয়ারা। এই জয়ের পর ২০২৬-২৭ সালের পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
এক নজরে বাংলাদেশের সফর সূচি-
১৫-১৯ নভেম্বর
প্রথম টেস্ট (জোহানেসবার্গ)
২৩-২৭ নভেম্বর
দ্বিতীয় টেস্ট (সেঞ্চুরিয়ন)
১ ডিসেম্বর
প্রথম ওয়ানডে (ইস্ট লন্ডন)
৪ ডিসেম্বর
দ্বিতীয় ওয়ানডে (গবেরহা)
৭ ডিসেম্বর
তৃতীয় ওয়ানডে (কেপটাউন)
১০ ডিসেম্বর
প্রথম টি-টোয়েন্টি (কিম্বার্লি)
১২ ডিসেম্বর
দ্বিতীয় টি-টোয়েন্টি (বেননি)
১৩ ডিসেম্বর
তৃতীয় টি-টোয়েন্টি (সেঞ্চুরিয়ন)
এমআর-২