এইমাত্র
  • প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে
  • শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি: অদৃশ্য বিপদ ঘরে বাইরে
  • বগুড়া ও শেরপুরের উপনির্বাচন ৯ এপ্রিল
  • শেখ রেহানার স্বামীর আয়কর নথি জব্দ
  • চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩
  • শ্রীনগরে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তার মৃত্যু
  • তারাগঞ্জে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সড়কের কাজ বন্ধ
  • পরিচ্ছন্ন উলিপুর কর্মসূচির উদ্বোধন
  • মাদারগঞ্জে অটোরিকশা-ট্রাক্টরের সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৩
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতি তদন্তের নির্দেশ হাইকোর্টের
  • আজ মঙ্গলবার, ১১ ফাল্গুন, ১৪৩২ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    তারাগঞ্জে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সড়কের কাজ বন্ধ

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৮ পিএম
    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৮ পিএম

    তারাগঞ্জে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সড়কের কাজ বন্ধ

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৮ পিএম

    রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাজারের প্রধান সড়ক সংস্কারকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।


    মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঠিকাদারের লোকজন কাজ শুরু করলে স্থানীয়রা দেখতে পান নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ করা হচ্ছে। এতে ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ী ও এলাকাবাসী কাজ বন্ধ করে দেন।


    তারাগঞ্জ বাজারের ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী ছিল। সীমাহীন কষ্ট করে আমরা চলাচল করেছি। এখন সংস্কারকাজ শুরু হলেও তা নিম্নমানের হলে মেনে নেওয়া হবে না। বরাদ্দ অনুযায়ী মানসম্মত কাজ করতে হবে।”


    ঘটনার পর উপ-বিভাগীয় প্রকৌশলী কামাল পাশা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “এ পর্যন্ত যে কাজ হয়েছে তা পরিদর্শন করে নিম্নমানের কাজের প্রমাণ পেয়েছি। ঠিকাদারকে নিয়ম মেনে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে যেন নিম্নমানের কাজ না হয়, সে বিষয়ে আমি নিজেও তদারকি করব।”


    স্থানীয়রা দ্রুত মানসম্মতভাবে সড়ক নির্মাণ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…