এইমাত্র
  • নোয়াখালীতে ইয়াবাসহ ২ কারবারি গ্রেপ্তার
  • শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি: অদৃশ্য বিপদ ঘরে বাইরে
  • আর্থিক সংকটে অনিশ্চিত ভর্তি, ছাত্রদল নেতার সহায়তায় মুনায়েমের স্বপ্নপূরণ
  • প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে
  • বগুড়া ও শেরপুরের উপনির্বাচন ৯ এপ্রিল
  • শেখ রেহানার স্বামীর আয়কর নথি জব্দ
  • চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩
  • শ্রীনগরে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তার মৃত্যু
  • তারাগঞ্জে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সড়কের কাজ বন্ধ
  • পরিচ্ছন্ন উলিপুর কর্মসূচির উদ্বোধন
  • আজ মঙ্গলবার, ১১ ফাল্গুন, ১৪৩২ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ফুলপুরে নিখোঁজের ৪৬ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৯ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৯ পিএম

    ফুলপুরে নিখোঁজের ৪৬ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৯ পিএম


    ময়মনসিংহ ফুলপুরে নিখোঁজের ৪৬ দিন পর এক নারীর অর্ধগলিত মরদেহ বাড়ির পাশের একটি বিল থেকে উদ্ধার করেছে পুলিশ 


    নিহত তহুরুন নেছা (৭৫) বওলা ইউনিয়নের সুতারপাড়া মহদীপুর এলাকার মৃত ওয়াহেদ আলীর স্ত্রী, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।


    পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে ৪৬ দিন আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হলে থানায় সাধারণ ডায়েরি,এলাকায় মাইকিং,আত্বীয় স্বজনের বাড়ি সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।


    গতকাল রাতে বওলার জয়কান্দা বিলে একটি ভাসমান লাশ দেখা গেছে বলে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে খোঁজাখোঁজি করে ধলা বিলের একটি ঝোপের মধ্যে থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।


    প্রথমে মরদেহটি অজ্ঞাত মরদেহ বলে খবর ছড়িয়ে পড়ায় চাঞ্চলের সৃষ্টি হয়,পরের ওই নারীর ছেলে তাইজ উদ্দিন,ময়েজ উদ্দিন লাশটি তাদের মায়ের বলে শনাক্ত করে। 


    ফুলপুর থানার ওসি মোঃ রাশেদুল হাসান জানান অর্ধগলিত মরদেহ উদ্ধার করে সুরতহাল করে,মরদেহ মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানা যায়নি।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…