এইমাত্র
  • শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি: অদৃশ্য বিপদ ঘরে বাইরে
  • আর্থিক সংকটে অনিশ্চিত ভর্তি, ছাত্রদল নেতার সহায়তায় মুনায়েমের স্বপ্নপূরণ
  • প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে
  • বগুড়া ও শেরপুরের উপনির্বাচন ৯ এপ্রিল
  • শেখ রেহানার স্বামীর আয়কর নথি জব্দ
  • চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩
  • শ্রীনগরে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তার মৃত্যু
  • তারাগঞ্জে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সড়কের কাজ বন্ধ
  • পরিচ্ছন্ন উলিপুর কর্মসূচির উদ্বোধন
  • মাদারগঞ্জে অটোরিকশা-ট্রাক্টরের সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৩
  • আজ মঙ্গলবার, ১১ ফাল্গুন, ১৪৩২ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩২ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩২ পিএম

    চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩২ পিএম

    চট্টগ্রামের হালিশহরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন এ পর্যন্ত মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।


    মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে এ তথ্য জানানো হয়েছে।

     

    এর আগে হালিশহরের একটি বাসায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো ভবন। মুহূর্তেই ঝলসে যান একই পরিবারের ৯ জন।

     

    ঘটনার প্রায় ৩৬ ঘণ্টার ব্যবধানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন একে একে মারা গেছেন মা-ছেলেসহ ৩ জন। এখনও ভর্তি রয়েছেন ৭ জন।

     

    ভর্তি থাকা ৭ জনের অবস্থাই আশঙ্কাজনক বলছেন চিকিৎসকরা। দগ্ধদের দেখতে মঙ্গলবার সকালে বার্ন ইনস্টিটিউটে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

     

    এ সময় তারা সাংবাদিকদের বলেন, গ্যাস লিকেজের ঘটনা ও মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বন্ধের জন্য ৩ মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ শুরু হবে।

     

    এদিকে, মঙ্গলবার ভোরে কুমিল্লার দাউদকান্দিতে একইভাবে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের আরও ৪ জন দগ্ধ হয়েছেন। এ ছাড়া, সোমবার ভোরে রায়েরবাজারেও দগ্ধ হন একই পরিবারের ৪ জন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…