এইমাত্র
  • নোয়াখালীতে ইয়াবাসহ ২ কারবারি গ্রেপ্তার
  • শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি: অদৃশ্য বিপদ ঘরে বাইরে
  • আর্থিক সংকটে অনিশ্চিত ভর্তি, ছাত্রদল নেতার সহায়তায় মুনায়েমের স্বপ্নপূরণ
  • প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে
  • বগুড়া ও শেরপুরের উপনির্বাচন ৯ এপ্রিল
  • শেখ রেহানার স্বামীর আয়কর নথি জব্দ
  • চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩
  • শ্রীনগরে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তার মৃত্যু
  • তারাগঞ্জে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সড়কের কাজ বন্ধ
  • পরিচ্ছন্ন উলিপুর কর্মসূচির উদ্বোধন
  • আজ মঙ্গলবার, ১১ ফাল্গুন, ১৪৩২ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    নামাজরত শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ঢাল হয়ে দাঁড়ালেন হিন্দু সহপাঠীরা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম

    নামাজরত শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ঢাল হয়ে দাঁড়ালেন হিন্দু সহপাঠীরা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম
    সংগৃহীত ছবি

    ভারতের লখনৌ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নামাজ পড়া মুসলিম শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে তাদের হিন্দু সহপাঠীরা মানবঢাল হয়ে দাঁড়িয়েছেন। এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

    জানা গেছে, বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত প্রায় ২০০ বছরের পুরোনো লাল বড়দারি মসজিদ কমপ্লেক্স সম্প্রতি প্রশাসন তালাবদ্ধ করে দেয়। কর্তৃপক্ষের দাবি, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় দুর্ঘটনা এড়াতে এটি বন্ধ করা হয়েছে। তবে শিক্ষার্থীদের অভিযোগ, রমজান মাসে কোনো নোটিশ ছাড়াই মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে।

    রোববার শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালে মুসলিম শিক্ষার্থীরা মসজিদের বাইরে নামাজ আদায় করেন। এ সময় সম্ভাব্য বাধা এড়াতে হিন্দু শিক্ষার্থীরা তাদের চারপাশ ঘিরে মানবঢাল তৈরি করেন।

    বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, লাল বড়দারি ভবনটি ক্ষতিগ্রস্ত এবং যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তাই গেট তালাবদ্ধ করে ব্যারিকেড দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীরা দ্রুত মসজিদ খুলে দেওয়ার দাবি জানিয়েছেন।

    এ ঘটনায় কংগ্রেস নেতা ইমরান প্রতাপগরি শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন।

    প্রসঙ্গত, লাল বড়দারি কমপ্লেক্সটি ১৮০০ সালে নবাব নাসিরউদ্দিন হায়দার নির্মাণ করেন এবং বর্তমানে এটি সংরক্ষিত ঐতিহাসিক স্থাপনা।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…