এইমাত্র
  • তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী
  • পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য : প্রধানমন্ত্রী
  • মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর
  • প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার
  • ফের আগরতলা-ঢাকা- কলকাতা বাস সার্ভিস চালু
  • রাষ্ট্রপতির প্রেস সচিব পদে আবারও সরওয়ার আলম
  • সার্ককে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি পররাষ্ট্রমন্ত্রীর
  • ফেব্রুয়ারির প্রথম ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৭০ লাখ ডলার
  • নোয়াখালীতে ইয়াবাসহ ২ কারবারি গ্রেপ্তার
  • শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি: অদৃশ্য বিপদ ঘরে বাইরে
  • আজ বুধবার, ১১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    আমতলীতে পুত্রবধূর মৃত্যুর শোকে শ্বশুরের মৃত্যু

    মো. ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ পিএম
    মো. ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ পিএম

    আমতলীতে পুত্রবধূর মৃত্যুর শোকে শ্বশুরের মৃত্যু

    মো. ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ পিএম

    বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া গ্রামে প্রসূতি পুত্রবধূর মৃত্যুর খবর শুনে শোকে পাথর হয়ে শ্বশুরও মারা গেছেন। 


    মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। একই বাড়িতে দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।


    পারিবারিক সূত্রে জানা গেছে, তক্তাবুনিয়া গ্রামের সোহাগ প্যাদার স্ত্রী লামিয়া বেগম (২০) মঙ্গলবার ভোরে নিজ বাড়িতে স্বাভাবিক প্রক্রিয়ায় (নরমাল ডেলিভারি) একটি কন্যাসন্তান প্রসব করেন। সন্তান প্রসবের পর তাঁর প্রচুর রক্তক্ষরণ শুরু হলে স্বজনরা দ্রুত তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে লামিয়া বেগম মারা যান।


    এদিকে পুত্রবধূর অকাল মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে তা সহ্য করতে পারেননি শ্বশুর মোস্তফা প্যাদা (৭০)। বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


    হলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. কামরুল হাসান সেতু মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "পুত্রবধূর মৃত্যুর খবর শুনে বৃদ্ধ শ্বশুর মোস্তফা প্যাদা মারা গেছেন। এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। মঙ্গলবার রাত ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের মরদেহ দাফন করার কথা রয়েছে।"


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…