এইমাত্র
  • তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী
  • পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য : প্রধানমন্ত্রী
  • মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর
  • প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার
  • ফের আগরতলা-ঢাকা- কলকাতা বাস সার্ভিস চালু
  • রাষ্ট্রপতির প্রেস সচিব পদে আবারও সরওয়ার আলম
  • সার্ককে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি পররাষ্ট্রমন্ত্রীর
  • ফেব্রুয়ারির প্রথম ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৭০ লাখ ডলার
  • নোয়াখালীতে ইয়াবাসহ ২ কারবারি গ্রেপ্তার
  • শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি: অদৃশ্য বিপদ ঘরে বাইরে
  • আজ বুধবার, ১১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    লক্ষ্মীপুরে বাজার তদারকিতে জেলা প্রশাসনের অভিযান

    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫ পিএম
    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫ পিএম

    লক্ষ্মীপুরে বাজার তদারকিতে জেলা প্রশাসনের অভিযান

    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫ পিএম

    পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে লক্ষ্মীপুর সদর উপজেলায় বাজার তদারকি কার্যক্রম জোরদার করেছে জেলা প্রশাসন। 


    মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ) দুপুরে সদর উপজেলার কাঁচাবাজার ও চকবাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।


    অভিযান চলাকালে মূল্য তালিকা প্রদর্শন না করা, অধিক দামে পণ্য ক্রয়-বিক্রয়, ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ না করা এবং বৈধ লাইসেন্স না থাকার প্রমাণ পাওয়ায় কৃষি বিপণন আইনে ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


    এ সময় কাঁচাবাজার ও মাছ বাজারের ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। পাশাপাশি ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।


    অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনা, সোহানা খন্দকার ও জান্নাতুল ছিদ্দিকার নেতৃত্বে কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


    জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসজুড়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…